Sobar Desh | সবার দেশ রংপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৯, ৩১ জানুয়ারি ২০২৬

তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ ঘোষণা মির্জা ফখরুলের

তারেক রহমানকে ‘ভবিষ্যৎ প্রধানমন্ত্রী’ ঘোষণা মির্জা ফখরুলের
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমানকে ‘ভাবী প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচয় দিয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুর জেলার কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি নেতাকর্মী ও সমর্থকদের সামনে এ পরিচয় তুলে ধরেন।

সমাবেশে মির্জা ফখরুল বলেন, ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সামনে দাঁড়িয়ে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, সে দেশকে জনগণকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে নেয়া হবে তার নেতৃত্বে।

তিনি আরও বলেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র এবং গণতন্ত্রের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান আমাদের দিশারী ও কাণ্ডারি। নির্বাসিত অবস্থার পর দেশে ফিরে প্রথমেই তিনি জানিয়েছেন—‘আই হ্যাভ এ প্ল্যান’। সে পরিকল্পনা জনগণের সামনে তুলে ধরার জন্য বিএনপি প্রস্তুত।

মির্জা ফখরুল সতর্ক করে বলেন, সাবধান থাকুন, নির্বাচনে চক্রান্ত হচ্ছে। সে দল যা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিলো এবং মানুষ হত্যা করেছিলো, তারা আবারও নির্বাচন বানচাল করতে চায় এবং বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়।

তিনি বলেন, দেশের বর্তমান মুহূর্তে শক্ত নেতৃত্ব প্রয়োজন, আর সে নেতৃত্ব হচ্ছে তারেক রহমানের নেতৃত্ব—অন্য কোনও বিকল্প নেই। সমাবেশে ধানের শীষের পক্ষে শক্ত স্লোগান দেন মির্জা ফখরুল।

সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মাহফুজ উন নবী ডন। বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এবং রংপুর বিভাগের ৩৩ আসনের প্রার্থীসহ মহানগর ও জেলা নেতৃবৃন্দ।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৫ আগস্ট প্রাণনাশের শঙ্কায়ও দায়িত্বে ছিলাম: সাহাবুদ্দিন চুপ্পু
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করলো পুলিশ
বিএনপি আইসিইউতে গেলে আমি বাঁচাই: রুমিন ফারহানা
ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
মিরপুরে বিএনপি নেতাকে গুলি করলো যুবলীগ
পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
সরকারের ব্যর্থতায় দিল্লিতে প্রেস ব্রিফিং করেছেন হাসিনা: নাহিদ
বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের হাই অ্যালার্ট
ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলায় নিহত ৫৮
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি
বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন