Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:০৬, ১৮ জানুয়ারি ২০২৬

পক্ষপাতমূলক আচরণ করছে ইসি: মির্জা ফখরুল

পক্ষপাতমূলক আচরণ করছে ইসি: মির্জা ফখরুল
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনের একাধিক কর্মকাণ্ডের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, বিভিন্ন ক্ষেত্রে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে, যা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে কমিশনের বিদ্যমান ত্রুটিগুলো দ্রুত সংশোধন করা হলে এ কমিশনের অধীনেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রোববার (১৮ জানুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করতে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ এবং নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ জকরিয়া। প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সন্ধ্যা ৬টার দিকে সাংবাদিকদের কাছে দলের অবস্থান তুলে ধরেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ভোটারদের কাছে পাঠানো পোস্টাল ব্যালট ত্রুটিপূর্ণ এবং এগুলো প্রস্তুতের পেছনে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলকে সুবিধা দেয়ার উদ্দেশ্য রয়েছে বলে তাদের কাছে প্রতীয়মান হয়েছে। তিনি দ্রুত সঠিক প্রতীক সংবলিত ব্যালট পেপার সরবরাহের দাবি জানান। একই সঙ্গে ভোটারদের জাতীয় পরিচয়পত্র নম্বর, বিকাশ নম্বর ও মোবাইল নম্বর সংগ্রহের উদ্যোগ নিয়েও তীব্র সমালোচনা করেন এবং এর প্রকৃত উদ্দেশ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

প্রচারণার ক্ষেত্রে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘন করে একতরফাভাবে প্রচারণা চালানো হচ্ছে, অথচ এ বিষয়ে বারবার অভিযোগ জানানো হলেও নির্বাচন কমিশন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ ছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় পরিকল্পিতভাবে ভোটার স্থানান্তর করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। কারা, কোন উদ্দেশ্যে এবং কোন প্রক্রিয়ায় এসব ভোটার স্থানান্তর করেছে, সে বিষয়ে পূর্ণাঙ্গ তালিকা নির্বাচন কমিশনের কাছে চাওয়া হয়েছে বলে জানান মির্জা ফখরুল।

নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যেসব কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করছেন, তাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে দ্রুত ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা এবং ব্যালট পেপারসহ নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সব ধরনের কারিগরি ত্রুটি দ্রুত সমাধানের দাবি জানান তিনি।

সবশেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি মনে করে বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব। তবে সে জন্য কমিশনকে নিজেদের দুর্বলতা স্বীকার করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং বাস্তব কার্যক্রমের মাধ্যমে নিরপেক্ষতা প্রমাণ করতে হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ