Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৭, ৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০০:৫৫, ৯ ফেব্রুয়ারি ২০২৬

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি, ঘোষণা তারেক রহমানের

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি, ঘোষণা তারেক রহমানের
ছবি: সংগৃহীত

বিএনপি সরকার গঠন করতে পারলে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে চলবে দল—এমন ঘোষণা দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে সবার আগে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে ঢাকা-১৬ আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, গত ১৬ বছরে দেশে বহু মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে, কিন্তু সাধারণ মানুষের জীবনমানে দৃশ্যমান পরিবর্তন আসেনি। বরং এসব প্রকল্পের আড়ালে বড় ধরনের দুর্নীতি হয়েছে বলে তিনি অভিযোগ করেন। ২৪ জুলাইয়ের অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের রক্ত আমরা বৃথা যেতে দিতে পারি না। তাদের স্বপ্ন বাস্তবায়নের সময় এখনই, বলেন তিনি।

তিনি আরও বলেন, আগামী ১২ তারিখের নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিন জনগণকে সিদ্ধান্ত নিতে হবে কারা দেশ পরিচালনা করবে।

রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনা প্রসঙ্গে বিএনপি চেয়ারম্যান বলেন, কেবল বিরোধী দলের সমালোচনা করে জনগণের কোনও উপকার হয় না। জনগণের ভাগ্য পরিবর্তনই বিএনপির প্রধান লক্ষ্য বলে জানান তিনি।

নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের প্রসঙ্গে তারেক রহমান বলেন, সরকার গঠন করতে পারলে ‘ফ্যামিলি কার্ড’ চালু করা হবে, যাতে নারীরা স্বাবলম্বী হতে পারেন। কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালু করে সুদসহ সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতিও দেন তিনি।

ঢাকা-১৬ আসনের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, এ এলাকায় একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। বিদেশে কর্মসংস্থানের জন্য যেতে ইচ্ছুকদের সহজ শর্তে ঋণ দেয়ার ব্যবস্থাও করা হবে।

আরও পড়ুন <<>> ৫৯ ঋণখেলাপিকে মনোনয়ন দিয়ে দুর্নীতি দমন কীভাবে

নগর সমস্যার বিষয়ে তিনি বলেন, পানি সংকট ও জলাবদ্ধতা নিরসনে সরকার গঠন করলে ঢাকার খাল খনন কর্মসূচি অগ্রাধিকার ভিত্তিতে শুরু করা হবে। পাশাপাশি সারা দেশে খাল পুনঃখননের উদ্যোগ নেয়া হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের বিষয়েও কঠোর পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেন তিনি।

তারেক রহমান বলেন, সবার আগে দেশ। যেকোনো মূল্যে দেশকে গড়ে তুলতে হবে।

জনসভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মান্না
ভোটারদের উদ্দেশে রুমিন ফারহানার উড়ন্ত চুমু
ফেক আইডির বিরুদ্ধে তাসনিম জারার প্রতিবাদ
বিএনপির শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান
জাপান নির্বাচনে তাকাইচির দলের ভূমিধস জয়ের পূর্বাভাস
ব্যাংক ও উন্নয়ন প্রকল্পের লুটের অর্থ ফেরত আনা হবে: নাহিদ
২০ ফেব্রুয়ারির বইমেলায় অংশ নেবে না ৩২১ প্রকাশক
২৪৪ কর্মকর্তা সহকারী কমিশনার পদে পদায়ন
৫৯ ঋণখেলাপিকে মনোনয়ন দিয়ে দুর্নীতি দমন কীভাবে
দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’ নীতি, ঘোষণা তারেক রহমানের
বাউফলে বিএনপি-জামায়াত সংঘর্ষে রণক্ষেত্র, আহত অর্ধশত
থাইল্যান্ড উপকূলে জাহাজ ডুবি, ১৬ বাংলাদেশি নাবিক জীবিত উদ্ধার
এনসিপি প্রার্থীর কেন্দ্রের প্রধান এজেন্টকে কুপিয়ে আহত
নতুন রাজনীতির কথা বলার চেষ্টা করছি: তাসনিম জারা
ঢাকা ১৮ আসনে এনসিপির গণমিছিল
পত্নীতলা সীমান্তে শীর্ষ সন্ত্রাসী শিপন গ্রেফতার
নির্বাচনী তৎপরতায় সীমান্তে নজরদারিতে সতর্ক ১৪ বিজিবি
যশোর কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন একশ’ বন্দি