Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১১, ১৯ জানুয়ারি ২০২৬

আবার ৫ আগস্ট ঘটতে পারে: রুমিন ফারহানা

আবার ৫ আগস্ট ঘটতে পারে: রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

নির্বাচনে প্রশাসন, নির্বাচন কমিশন ও সরকারের নিরপেক্ষতা নিয়ে ঘাটতি দেখা দিলে যেকোনও আসনে আবার ৫ আগস্টের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেন, দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে একটি নির্বাচন আসছে। আমার নির্বাচনি এলাকার প্রায় পাঁচ লাখ ভোটার প্রত্যেকেই যেন ভোটকেন্দ্রে গিয়ে নিরাপদ ও নিশ্চিন্তভাবে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সেটাই প্রত্যাশা। তিনি বলেন, একটি সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করা পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের দায়িত্ব। কোনও প্রার্থী বা তার কর্মীরা যেন অন্য কোনো প্রার্থী বা কর্মীদের ভয়ভীতি প্রদর্শন করতে না পারে, সে বিষয়েও কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আমরা আশা করব প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন এবং সরকার সবাই নিরপেক্ষ থাকবে। যদি নিরপেক্ষতার কোনও ঘাটতি দেখা যায়, তাহলে ৫ আগস্টের কথা সবাইকে মনে রাখতে হবে। সারা বাংলাদেশে যে ৫ আগস্ট হয়েছিলো, তা কিন্তু যেকোনও আসনেই ঘটতে পারে।

স্বতন্ত্র এ প্রার্থী প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা আইনের সীমার মধ্যেই কাজ করবেন। কোনও প্রার্থীকে ডান চোখে আর কোনো প্রার্থীকে বাম চোখে দেখবেন না। আইন সবার জন্য সমান, আইনের প্রয়োগও যেন সবার ক্ষেত্রে সমান হয়।

উল্লেখ্য, এর আগের দিন শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ব্যারিস্টার রুমিন ফারহানার একটি নির্বাচনি প্রচারণামূলক সমাবেশ বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ঘটনাস্থলে এ নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন রুমিন ফারহানা এবং আঙুল উঁচিয়ে হুমকি প্রদর্শন করেন বলে অভিযোগ ওঠে। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায়া ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
আজ থেকে সারাদেশে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ট্রাম্প নীতি বাতিল
স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ
চ্যাটজিপিটিতে হত্যার ছক, এফবিআইকে জানালো ওপেনএআই
মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব
নেতানিয়াহুকে ধরতে ইন্টারপোলের দ্বারস্থ তুরস্ক
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ড. ইউনূস
মির্জা ফখরুলকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন
প্রধানমন্ত্রীর ভারত সফর হতে হবে সমমর্যাদার ভিত্তিতে: বিরোধীদলীয় নেতা
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন
মন্ত্রিসভায় রদবদল: কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন অলি আহমদ