Sobar Desh | সবার দেশ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৪:০৮, ২১ জানুয়ারি ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন

হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা

হাঁস প্রতীক পেলেন রুমিন ফারহানা
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা হাঁস প্রতীক পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতীক সংগ্রহ করেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনের ৪৮ জন প্রার্থীর মাঝে একই দিনে প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক পাওয়ার পর উচ্ছ্বসিত রুমিন ফারহানা সাংবাদিকদের বলেন, আমি আমার ভোটার ও কর্মী-সমর্থকদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। তারা আমাকে আজকের এ জায়গায় এনেছেন। ছোট ছোট বাচ্চারা আমাকে দেখলে চিৎকার করে বলে—আমাদের হাঁস মার্কা, আমাদের হাঁস মার্কা’। তাই এ মার্কা শুধু আমার নয়, এটি তাদেরও মার্কা।

নিজের পালিত হাঁস চুরির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, আমি হাঁস পালতাম। আমার হাঁসগুলো চুরি হলে আমি চোরকে ছাড়িনি। মামলা করেছি, জেলেও ভরেছি। যদি কেউ আমার এ হাঁস প্রতীক চুরির চেষ্টা করে, আমি যথাযথ ব্যবস্থা নেবো।

রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাধারণ মানুষের প্রার্থী হিসেবে প্রতিশ্রুতি দেন যে, নির্বাচিত হলে ভোটারদের ইচ্ছা ও নির্দেশনা অনুযায়ী এলাকার উন্নয়ন নিশ্চিত করবেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে মোট ১৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এতে চূড়ান্ত বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে। দলীয় প্রার্থীরা তাদের নিজ নিজ দলীয় প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থীরা পছন্দ অনুযায়ী প্রতীক পেয়েছেন।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি জোটের প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি তার দলীয় প্রতীক ‘মাথাল’ বরাদ্দ পেয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল