Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৭, ২১ জানুয়ারি ২০২৬

আপডেট: ০০:২৭, ২১ জানুয়ারি ২০২৬

ভোটের নিরাপত্তায় সতর্ক এ স্বতন্ত্র প্রার্থী

আমার হাঁস চুরি যেনো না হয়: রুমিন ফারহানা 

আমার হাঁস চুরি যেনো না হয়: রুমিন ফারহানা 
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের দুটি ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ভোটের পরিবেশ ও নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা দিয়েছেন। ‘হাঁস’ প্রতীকের এ প্রার্থী ভোটারদের উদ্দেশে বলেন, নির্বাচনে যেনো কোনোভাবেই তার প্রতীক চুরি না হয়, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বগইর বাজার ও সোহাগপুর এলাকায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, সবাই খেয়াল রাখবেন আমার হাঁস যেনো চুরি না হয়। নির্বাচনের দিনে জালভোট দিয়ে আমার ‘হাঁস চুরি’ করার চেষ্টা হতে পারে। তাই ভোটারদের সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভোটের দিন জনগণের ভোটাধিকার রক্ষা করতে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনও ধরনের অনিয়ম, জালভোট কিংবা প্রভাব বিস্তারের চেষ্টা হলে তা প্রতিহত করতে সবাইকে একসঙ্গে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

নিজের এলাকার সঙ্গে আত্মিক সম্পর্কের কথা তুলে ধরে রুমিন ফারহানা বলেন, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনও শক্তি নেই, যা আপনাদের কাছ থেকে আমাকে আলাদা করতে পারে। সরাইল ও আশুগঞ্জ আমার বাপ-দাদার ভিটা। এ এলাকার মানুষের অধিকার রক্ষায় আমি শেষ পর্যন্ত লড়াই করে যাবো।

তিনি আরও বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সমর্থনই তার মূল শক্তি। নির্বাচিত হলে সরাইল ও আশুগঞ্জের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আশ্বাস দেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল