Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪২, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ভোটাধিকার রক্ষার্থে সবাই ঢাকা-৮-এ আসুন: নাহিদ ইসলাম

ভোটাধিকার রক্ষার্থে সবাই ঢাকা-৮-এ আসুন: নাহিদ ইসলাম
ফাইল ছবি

ঢাকা-৮ আসনের জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি ফেসবুক পোস্ট শেয়ার করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লিখেছেন, সবাই ঢাকা-৮-এ আসুন। ছাত্র-জনতার ভোটাধিকার রক্ষার্থে।

বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি এ আহ্বান জানান।

নাহিদ ইসলামের শেয়ার করা নাসীরুদ্দীন পাটওয়ারীর পোস্টে অভিযোগ করা হয়, ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে, সবাই সতর্ক থাকুন। নিজেদের ভোটকেন্দ্র পাহারা দিতে যারা এখনও আসেননি, এগিয়ে আসুন।

এর আগে রাত পৌনে ৮টার দিকে ছয়টি কেন্দ্রের ফল পাল্টে দেয়ার অভিযোগ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী তার আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে লিখিত অভিযোগও দেন বলে জানা গেছে।

তার প্রধান নির্বাচনী এজেন্ট শাহিন আহমেদ অভিযোগ করেন, কয়েকটি কেন্দ্রে ভোট গণনার সময় এজেন্টদের আটকে রেখে বাতিল ভোট যুক্ত করে ফল প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে।

এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা