Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৫২, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ব্যাংক ও উন্নয়ন প্রকল্পের লুটের অর্থ ফেরত আনা হবে: নাহিদ

ব্যাংক ও উন্নয়ন প্রকল্পের লুটের অর্থ ফেরত আনা হবে: নাহিদ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ক্ষমতায় এলে ব্যাংক খাত ও উন্নয়ন প্রকল্প থেকে লুটপাট করে বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনা হবে এবং জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে দেয়া ভাষণে তিনি এ প্রতিশ্রুতি দেন।

নাহিদ ইসলাম বলেন, বিগত সরকারের আমলে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার, অর্থাৎ প্রায় ৩০ লাখ কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করা হয়েছে। ড. দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে প্রণীত একটি শ্বেতপত্রের তথ্য উল্লেখ করে তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ ব্যবসায়ী ও আমলাদের মাধ্যমে এ বিপুল অর্থ বিদেশে সরিয়ে নেয়া হয়, যা দেশের অর্থনীতির জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে।

তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার লুট হওয়া অর্থ উদ্ধারের কথা বললেও বাস্তবে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তার দাবি, সাবেক শাসনামলের সুবিধাভোগী কিছু প্রভাবশালী আমলা ও বিশেষজ্ঞদের অন্তর্ঘাতমূলক ভূমিকার কারণে অর্থ পুনরুদ্ধারের প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।

এনসিপির আহ্বায়ক বলেন, জনগণ দায়িত্ব দিলে পাচার হওয়া অর্থ ফেরাতে আন্তর্জাতিক ও দেশীয় সব ধরনের আইনি পদক্ষেপ নেয়া হবে। লুটপাট ও অর্থপাচারের সঙ্গে জড়িত কোনও ব্যক্তি বা গোষ্ঠীকে দায়মুক্তি দেয়া হবে না। সংশ্লিষ্ট ব্যবসায়ী গোষ্ঠী, সুবিধাভোগী আমলা এবং তাদের সহযোগীদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, বিদেশে পাচার করা অর্থের যেসব হিসাব ইতোমধ্যে শনাক্ত হয়েছে, তা দেশের কর কর্তৃপক্ষের নিকট অন্তর্ভুক্ত করে জরিমানা ও কর আরোপ করা হবে। পাশাপাশি দেশে থাকা তাদের সম্পদ বাজেয়াপ্ত করার পদক্ষেপ নেয়া হবে। চিহ্নিত লুটপাটকারীদের সম্পদ রাষ্ট্রীয় তত্ত্বাবধানে এনে একটি ‘পাবলিক ট্রাস্ট’ গঠন করে তা পরিচালনার প্রস্তাবও দেন তিনি। তার ভাষ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন পেশাজীবীদের মাধ্যমে স্বচ্ছ ও দক্ষ ব্যবস্থাপনায় এ ট্রাস্ট পরিচালিত হবে।

ভাষণের শেষাংশে নাহিদ ইসলাম বলেন, তাদের মূল লক্ষ্য হলো ঘুষ, দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের সংস্কৃতির অবসান ঘটানো। অর্থনৈতিক বৈষম্য কমিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিল্লিতে যুদ্ধ পরিস্থিতি, হাজার হাজার বিক্ষোভকারী আটক
দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ
‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান