Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:০৫, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১০:০৬, ১৬ ফেব্রুয়ারি ২০২৬

নির্বাচন-পরবর্তী সহিংসতার প্রতিবাদে 

জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ-সমাবেশ আজ

জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ-সমাবেশ আজ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী দেশজুড়ে সহিংসতা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যভুক্ত দলগুলো।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। আয়োজকরা জানিয়েছেন, নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের দাবি এবং আক্রান্ত নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হবে সমাবেশ থেকে।

গতকাল রোববার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন এবং বক্তব্য দেবেন।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ২৯৯টি আসনে ভোটগ্রহণ হলেও ফল ঘোষণা করা হয়েছে ২৯৭টির। ঘোষিত ফল অনুযায়ী, ৭৭টি আসনে জয় পেয়েছে ১১ দলীয় জোট।

জোটের শরিকদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের ইতিহাসে সর্বোচ্চ ৬৮টি আসন পেয়েছে। জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের উদ্যোগে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস পেয়েছে ২টি এবং খেলাফত মজলিস পেয়েছে ১টি আসন।

নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই বিভিন্ন স্থানে হামলা ও সহিংসতার অভিযোগ তুলছে জোটটি। পাশাপাশি নির্বাচনে কারচুপির অভিযোগও আনা হয়েছে। এ বিষয়ে ৩০টি আসনের ফলাফল চ্যালেঞ্জ করে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা