Sobar Desh | সবার দেশ কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৩, ৫ ডিসেম্বর ২০২৫

আসন্ন সংসদ নির্বাচন হবে ঐতিহাসিক: সালাহউদ্দিন

আসন্ন সংসদ নির্বাচন হবে ঐতিহাসিক: সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে একটি ঐতিহাসিক এবং শক্তিশালী নির্বাচন। দীর্ঘ ১৬–১৭ বছর পর স্বাধীনভাবে ভোট প্রদানের সুযোগ আসছে, যা অর্জনের জন্য দীর্ঘ সংগ্রাম ও রক্ত বিসর্জন দিতে হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কক্সবাজারের পেকুয়া মগনামা মৌলভী পাড়ায় মাওলানা জাফর আহমদ মজিদির কবর জিয়ারত শেষে মগনামা ইউনিয়নের ফুলতলা স্টেশনে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা অনুযায়ী কৃষকদের জন্য কৃষিকার্ড বিতরণ করা হবে। কার্ডধারীরা কৃষিঋণ পাবেন এবং কৃষির প্রয়োজনীয় সমস্ত উপকরণ ন্যায্যমূল্যে সরবরাহ পাবেন।

তিনি আরও জানান, বাংলাদেশের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার নিশ্চিত করতে স্বাস্থ্যকার্ড প্রদানের ব্যবস্থা করা হবে। কার্ডধারীরা প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে প্রয়োজনীয় সকল চিকিৎসা সুবিধা পাবেন।

সালাহউদ্দিন জানান, পরিবার-ভিত্তিক সহায়তা দেয়ার উদ্দেশ্যে ফ্যামিলি কার্ডও দেয়া হবে। কার্ডধারীরা মাসিক ভরণপোষণ ও খাদ্যসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য পাবেন। প্রাথমিক পর্যায়ে ৫০ লাখ থেকে এক কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

পথসভায় উপস্থিত ছিলেন সালাহউদ্দিন আহমদের সহধর্মিণী ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদ, উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন, জেলা ওলামাদলের সভাপতি মাওলানা আলী হাসান চৌধুরী, মগনামা ইউনিয়ন বিএনপির নেতা ফায়সাল চৌধুরী, উজানটিয়া ও পেকুয়া জেলা বিএনপির নেতৃবৃন্দ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ