Sobar Desh | সবার দেশ কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৫, ৬ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০০:১৭, ৬ ডিসেম্বর ২০২৫

বদরখালীতে জনসভায় তীব্র আক্রমণ

আ. লীগকে ধানের শীষে ভোট দিতে বললেন সালাহউদ্দিন

আ. লীগকে ধানের শীষে ভোট দিতে বললেন সালাহউদ্দিন
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এবার আওয়ামী লীগ সমর্থকদের উদ্দেশে সরাসরি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানালেন। 

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে কক্সবাজারের বদরখালীতে এক জনসভায় তিনি ক্ষমতাসীন দলের সমালোচনা করে বলেন—

নৌকা তো নাই, এবার দেশের পক্ষে থাকেন। ধানের শীষে ভোট দিন।

বদরখালীর জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন বলেন, এলাকায় এখনও কিছু আওয়ামী লীগ কর্মী রয়েছেন, যারা বিরোধী দলের প্রচারণা সত্ত্বেও দলীয় আনুগত্য বজায় রেখেছেন। তাদের উদ্দেশে তিনি বলেন, দেশের স্বার্থে এবার একটু কষ্ট করে হলেও ধানের শীষে ভোট দিন। আপনারা ভোট দিলে এ এলাকায় উন্নয়নমূলক কাজ সম্ভব হবে।

তিনি আরও বলেন, কে কোন দলের লোক সেটি বড় বিষয় না। দেশের ভবিষ্যৎ ঠিক করতে হলে ধানের শীষে ভোট দিতে হবে। দেশের উন্নয়নের পক্ষে ভোট দিন।

বক্তব্যে আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন বিএনপির এ শীর্ষ নেতা। তিনি অভিযোগ করেন, দেশে ‘গণহত্যা সংঘটনকারী দল’ হিসেবে আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে চিহ্নিত হচ্ছে, আর দলের প্রধান বিদেশে পালিয়ে আছেন। তাদের সামনে কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই—এটা সবাইকে বুঝাতে হবে, বলেন সালাহউদ্দিন।

জনসভায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের পাশাপাশি আশপাশের ইউনিয়ন থেকেও বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে ধানের শীষের পক্ষে স্লোগানে এলাকা মুখর হয়ে ওঠে বলে জানান উপস্থিত নেতারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা