Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৪, ২১ ফেব্রুয়ারি ২০২৬

সেক্রেটারি গোলাম পরওয়ার

৩৮ নারী সদস্যসহ জামায়াতের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

৩৮ নারী সদস্যসহ জামায়াতের কেন্দ্রীয় কমিটি ঘোষণা
ছবি: সংগৃহীত

আগামী তিন বছরের জন্য নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২০২৬–২০২৮ মেয়াদের এ কমিটি দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান–এর সভাপতিত্বে কেন্দ্রীয় মজলিসে শূরার ভার্চুয়াল বৈঠকে গঠন ও শপথ সম্পন্ন হয়।

নতুন কমিটিতে আবারও সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন মিয়া গোলাম পরওয়ার। এছাড়া চারজন নায়েবে আমির, সাতজন সহকারী সেক্রেটারি জেনারেল, ২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, ৫৯ সদস্যের কেন্দ্রীয় মজলিসে শূরা এবং ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদ গঠন করা হয়েছে। এ কাঠামোর মেয়াদ শেষ হবে ২০২৮ সালে।

দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ঢাকাসহ সারা দেশকে ১৪টি অঞ্চলে ভাগ করে অঞ্চল পরিচালক নিয়োগ দেয়া হয়েছে। ভার্চুয়াল বৈঠকে আমির শূরা সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে দায়িত্বশীলদের নির্বাচন করেন এবং শপথ পরিচালনা করেন। নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল ও সহকারী সেক্রেটারি জেনারেলরা সশরীরে বৈঠকে অংশ নেন।

গত বছরের ২ নভেম্বর আমির নির্বাচিত হওয়ার প্রায় তিন মাস পর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হলো। নির্বাচিত নায়েবে আমিররা হলেন— এটিএম আজহারুল ইসলাম, অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের ও মাওলানা আ ন ম শামসুল ইসলাম।

সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন— মাওলানা এটিএম মাছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান এবং অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

২১ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী পরিষদে দলটির শীর্ষ নেতাদের পাশাপাশি কয়েকজন সংসদ সদস্যও অন্তর্ভুক্ত হয়েছেন। একই সঙ্গে ৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে মাওলানা এটিএম মাছুমকে। অন্য সদস্যরা হলেন—অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, আবদুর রব, মোবারক হোসাইন ও মাওলানা আ. ফ. ম. আবদুস সাত্তার।

নারী প্রতিনিধিত্ব বৃদ্ধির বিষয়টিও গুরুত্ব দিয়ে তুলে ধরেছে দলটি। ৮৮ সদস্যের কেন্দ্রীয় কর্মপরিষদে নারী সদস্য রয়েছেন ২১ জন এবং ৫৯ সদস্যের মজলিসে শূরায় নারী সদস্য ১৭ জন। এটিকে ইতিবাচক অগ্রগতি হিসেবে উল্লেখ করা হয়েছে।

অঞ্চলভিত্তিক দায়িত্ব বণ্টনের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম জোরদারের পরিকল্পনা নেওয়া হয়েছে। রংপুর-দিনাজপুর, বগুড়া, রাজশাহী, কুষ্টিয়া-যশোর, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, ঢাকা মহানগর, ঢাকা উত্তর-দক্ষিণ, ফরিদপুর, সিলেট, কুমিল্লা-নোয়াখালী ও চট্টগ্রামসহ ১৪টি অঞ্চলে দায়িত্বশীল নির্ধারণ করা হয়েছে।

দলীয় সূত্র জানিয়েছে, নতুন কেন্দ্রীয় কমিটির মাধ্যমে মাঠপর্যায়ে পুনর্গঠন, কর্মসূচি সমন্বয় এবং নির্বাচনী প্রস্তুতি সুসংহত করাই প্রধান লক্ষ্য। ২০২৮ সাল পর্যন্ত এই কাঠামোর মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার পরিকল্পনা রয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা