Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০১, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০১:০২, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো ছাড় নয়: জামায়াত আমির

জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়নে কোনো ছাড় নয়: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

জুলাইয়ের আন্দোলনের চেতনা ও প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনও ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, পুরো জাতি কার্যত জুলাইয়ে সংগ্রাম করেছে, তাই সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই এখন সবার দায়িত্ব।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে দলটির বিজয়ী সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জনগণ বিভিন্ন সিন্ডিকেটের কবলে পড়ে অতিষ্ঠ। বাজার, প্রশাসন ও বিভিন্ন খাতে অস্থিরতা মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। এ অবস্থা থেকে জনগণকে উদ্ধার করতে সরকার আন্তরিক উদ্যোগ নিলে জামায়াত সহযোগিতা করবে বলেও জানান তিনি। এ সার্বিক বিশৃঙ্খলা থেকে জাতিকে বের করে আনা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন আমাদের দায়িত্ব, বলেন তিনি।

তিনি আরও বলেন, যদি সংসদ পরিচালনায় জুলাইয়ের চেতনা ও জনগণের আত্মত্যাগ স্মরণে রাখা হয়, তবে তা জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। তবে সে আকাঙ্ক্ষা ভুলে গেলে জাতির ভাগ্যে আবারও অস্থিরতা ফিরে আসতে পারে বলে সতর্ক করেন তিনি। আমরা চাই, যে কারণে জুলাই ফিরে এসেছে, সে কারণ যেনো আর দ্বিতীয়বার তৈরি না হয়, যোগ করেন তিনি।

সভায় জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান জামায়াত আমির। জাতীয় সংসদের কার্যক্রম শুরুর আগেই তাদের স্মরণ করে তিনি বলেন, বৈষম্য ও ক্ষমতার সুষ্ঠু হস্তান্তর না হওয়ায় অতীতে সংঘাত অনিবার্য হয়ে উঠেছিলো। সে সংগ্রামে যারা প্রাণ দিয়েছেন ও আহত হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

নির্বাচনে সমর্থন ও ভোট দিয়ে কৃতজ্ঞ করার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ফলাফল জনগণের প্রত্যাশার পূর্ণ প্রতিফলন হোক বা না হোক, বিরোধী দল হিসেবে তারা সংসদে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন।

তিনি আরও বলেন, অতীতে দেশে প্রাতিষ্ঠানিক গণতন্ত্রের পরিবেশ গড়ে ওঠেনি। তবে সরকার ও বিরোধী দল যদি দায়িত্বশীল আচরণ করে, তাহলে গণতন্ত্র একটি স্থায়ী ভিত্তি পেতে পারে। চ্যালেঞ্জ থাকলেও আন্তরিকতা থাকলে তা সম্ভব বলে আশা প্রকাশ করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা