Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৭, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ইফতার মাহফিলে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ জামায়াত আমির

ইফতার মাহফিলে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ জামায়াত আমির
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শেওড়াপাড়া এলাকায় একটি আলোচনা সভা ও ইফতার মাহফিলে যোগ দিতে যাওয়ার পথে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন।

দলীয় সূত্র জানায়, কাফরুল পশ্চিম থানার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো তার। তিনি বাসা থেকে রওনাও দেন। তবে যাত্রাপথেই হঠাৎ বমি করেন এবং শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। ফলে নির্ধারিত অনুষ্ঠানস্থলে পৌঁছাতে পারেননি।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের নায়েবে আমির আব্দুর রহমান মুসা বলেন, আমির সাহেব অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য রওনা হয়েছিলেন। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে ফিরে যেতে হয়। তিনি সবার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিনও ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনা করে বলেন, আমরা তার জন্য দোয়া করছি—আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।

উল্লেখ্য, ডা. শফিকুর রহমান বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত চিকিৎসা তথ্য এখনও জানা যায়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা