Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩২, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০১:৩৩, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

যাত্রাবাড়ীর হত্যাকাণ্ডে ক্ষোভ

চাঁদাবাজবিরোধী নতুন আন্দোলনের ডাক জামায়াত আমিরের

চাঁদাবাজবিরোধী নতুন আন্দোলনের ডাক জামায়াত আমিরের
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা লেনদেনকে কেন্দ্র করে এক লেগুনা চালককে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছেন শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশে চাঁদাবাজির সংস্কৃতি ভয়াবহ আকার নিয়েছে এবং এর বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে নতুন করে আন্দোলন গড়ে তোলা এখন সময়ের দাবি।

রোববার (২২ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ প্রতিক্রিয়া জানান বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির।

তিনি লেখেন, রাজধানীর যাত্রাবাড়ীতে চাঁদা সংক্রান্ত ঘটনায় একজন গাড়িচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। এ ধরনের ঘটনা প্রমাণ করে যে চাঁদাবাজির সংস্কৃতি সমাজে গভীরভাবে প্রোথিত হয়ে গেছে।

শফিকুর রহমান বলেন, এমন এক পরিস্থিতি তৈরি করা হয়েছে যেখানে চাঁদা না দেয়াটাই যেনো অপরাধ হিসেবে বিবেচিত হয়। নেতৃত্বের জায়গা থেকে যখন চাঁদাবাজিকে প্রশ্রয় বা বৈধতা দেয়া হয়, তখন এর দায় সংশ্লিষ্ট সবার ওপরই বর্তায় বলে মন্তব্য করেন তিনি।

তিনি প্রশ্ন তোলেন, এভাবে কি নিরীহ মানুষের জীবন ঝরে পড়তেই থাকবে? জনগণের নিরাপত্তা নিশ্চিত না হলে সমাজে স্থিতিশীলতা আসবে না বলেও উল্লেখ করেন জামায়াত আমির।

দেশপ্রেমিক সকল মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জীবন ও সম্পদ রক্ষায় চাঁদাবাজদের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে এ লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা