Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২০, ২৬ অক্টোবর ২০২৬

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বই

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বই
ছবি: সংগৃহীত

২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন চারটি পাঠ্যবই যুক্ত হচ্ছে। প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে বইগুলোর অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি)।

রোববার (২৫ অক্টোবর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে কমিটির পৃথক দুটি সভায় বইগুলোর অনুমোদন দেয়া হয়।

নতুন অনুমোদন পাওয়া বইগুলোর মধ্যে চতুর্থ শ্রেণির জন্য রয়েছে ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’। অন্যদিকে, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য অনুমোদন দেয়া হয়েছে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ বই দুটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় পরিমার্জন শেষে বইগুলো ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। নতুন বইগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে ধারণা দেয়া, খেলাধুলায় আগ্রহ বাড়ানো, আনন্দময় শিক্ষার পরিবেশ তৈরি এবং কারিগরি শিক্ষার প্রাথমিক ধারণা দেয়ার সুযোগ তৈরি হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহসহ কমিটির অন্যান্য সদস্য।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সংসদের নিম্নকক্ষ ৪, উচ্চকক্ষের মেয়াদ ৬ বছর করার প্রস্তাব
ফ্রান্সজুড়ে লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষে উত্তাল শহর
পিএসসির সদস্য হলেন জুলাইয়ে হাসিনার ছবি সরানো অধ্যাপক শামীমা
যশোরে শার্শায় দাদার বিরুদ্ধে নাতিকে ধর্ষণের অভিযোগ
ভবন থেকে পড়ে প্রেমিকের মৃত্যু, মডেলের ভিডিও ভাইরাল
মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াচ্ছে বাংলাদেশ
ঝড়ে বিপর্যস্ত উত্তর ইউরোপ, বিদ্যুৎহীন দেড় লাখের বেশি বাড়ি
আওয়ামী লীগকে ফেরাতে ভারতের সঙ্গে আঁতাতের অভিযোগ নাহিদের
চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে নতুন ৪ বই
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আমজনতার তারেক রহমান
প্যাকেটজাত খাবারে সতর্কবার্তা, দেশজুড়ে প্রচারণা শুরু
এইচএসসির ফল ২৯ অক্টোবর
বিএনপি কি আবারও এক-এগারোর পথে? তত্ত্বাবধায়ক নিয়ে ষড়যন্ত্রের শঙ্কা!
এনসিপিতে ফিরবেন না জাবীন, অনিশ্চয়তায় জারা-খালেদ
সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ নিহত ৯ ইয়েমেনি
গণঅভ্যুত্থান বেহাত করেছেন তারেক রহমান: নাহিদ ইসলাম