বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন দিয়েছে জঙ্গি আ.লীগ
গোপালগঞ্জ-৩ আসনের বিএনপিদলীয় সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিক্ষুব্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টুঙ্গিপাড়া থানায়ও হামলা চালিয়ে আগুন দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনভর গোপালগঞ্জের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা চালালে তাদের সঙ্গে বিক্ষোভকারীদের কয়েক দফা ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে টুঙ্গিপাড়া থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে। সংঘর্ষ, ভাঙচুর ও আগুন দেয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
সন্ধ্যার পর থেকে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। তবে সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের কোনও তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সবার দেশ/কেএম




























