Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৪, ২৯ এপ্রিল ২০২৫

আপডেট: ০১:০৫, ২৯ এপ্রিল ২০২৫

৩৯৮ হজযাত্রী নিয়ে আজ মধ্যরাতে প্রথম ফ্লাইট

৩৯৮ হজযাত্রী নিয়ে আজ মধ্যরাতে প্রথম ফ্লাইট
ফাইল ছবি

২০২৫ সালের (হিজরি ১৪৪৬) হজ ফ্লাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন ফ্লাইট উদ্বোধন ঘোষণা করেন। 

আজ দিবাগত রাত ২টা ১৫ মিনিটে প্রথম ফ্লাইটে (সাউদিয়া এসভি ৩৮০৩) ৩৯৮ জন হজযাত্রী জেদ্দার উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বলেন, হজযাত্রীদের যৌক্তিক খরচে হজ পালন ও সব প্রক্রিয়া সহজ করতে আমরা কাজ করছি। আগামী বছর আরও ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি হজযাত্রীদের সৌদি আইন মেনে চলতে ও দেশের ভাবমূর্তি রক্ষায় সতর্ক থাকার আহ্বান জানান।

প্রথম দিনে ১০টি ফ্লাইটে ৪,১৮০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন। এর মধ্যে ৮টি ফ্লাইট জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরে এবং ২টি মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে অবতরণ করবে।

অনুষ্ঠানে ধর্ম সচিব একেএম আফতাব হোসেন প্রামানিকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, সৌদি দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স আবদুল আজিজ ফাহাদ এম. আল ইব্রাহিম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবির ভূইয়া, হাবের সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার ও মহাসচিব ফরিদ আহমদ মজুমদার। দুজন হজযাত্রী এ বছরের ব্যবস্থাপনায় সন্তুষ্টি প্রকাশ করেন।

এ বছর মোট ৮৭,১০০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন—সরকারি মাধ্যমে ৫,২০০ জন এবং বেসরকারি মাধ্যমে ৮১,৯০০ জন। তিন এয়ারলাইন্সে ২৩২টি প্রাক-হজ ফ্লাইটে যাত্রী পরিবহন হবে: বিমান বাংলাদেশ ১১৮টি ফ্লাইটে ৪৪,৩০৭ জন, সাউদিয়া ৮০টি ফ্লাইটে ৩২,৭৪০ জন এবং ফ্লাইনাস ৩৪টি ফ্লাইটে ১৩,০৬৫ জন। প্রাক-হজ ফ্লাইট চলবে ৩১ মে পর্যন্ত, ফিরতি ফ্লাইট শুরু হবে ১০ জুন। চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন হজ অনুষ্ঠিত হবে।

হজযাত্রীদের জন্য এবার মোবাইল অ্যাপ, হজ প্রিপেইড কার্ড ও সিম রোমিং সুবিধা চালু করা হয়েছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আজ বঙ্গভবনে উঠছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দেশে হবে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী
ভারতের বক্তব্য ‘আধিপত্যবাদের স্টেটমেন্ট’: সারজিস
কোলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৫ জনের লাশ পরিবারের কাছে হস্তান্তর
এক্সিলারেটের টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়লো
চাঁদাবাজ-সন্ত্রাসীদের দ্রুত ধরতে নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
আজ থেকে সারাদেশে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ট্রাম্প নীতি বাতিল
স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ
চ্যাটজিপিটিতে হত্যার ছক, এফবিআইকে জানালো ওপেনএআই
মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব
নেতানিয়াহুকে ধরতে ইন্টারপোলের দ্বারস্থ তুরস্ক
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ড. ইউনূস
মির্জা ফখরুলকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন
প্রধানমন্ত্রীর ভারত সফর হতে হবে সমমর্যাদার ভিত্তিতে: বিরোধীদলীয় নেতা