Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:০৮, ৩ মে ২০২৫

ভিসা হয়নি ১৪ হাজারের বেশি হজযাত্রীর

ভিসা হয়নি ১৪ হাজারের বেশি হজযাত্রীর
ফাইল ছবি

পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও বাংলাদেশের ১৪ হাজারের বেশি হজযাত্রীর এখনও ভিসা হয়নি। ফলে এসব যাত্রী চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ অফিস সূত্রে জানা গেছে, এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ৮৭ হাজার ১০০ জন হজে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৮১ হাজার ৯০০ জন।

এখন পর্যন্ত ১৫ হাজার ১৫৪ জন হজযাত্রী সৌদি আরব গেছেন। তাদের মধ্যে ৬ হাজার ২০২ জন গেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসে, ৪ হাজার ৮৫৮ জন সৌদি এয়ারলাইনসে এবং ৪ হাজার ৯৪ জন ফ্লাই নাসে।

২৯ এপ্রিল থেকে শুরু হওয়া হজ ফ্লাইটে এখন পর্যন্ত মোট ৩৭টি ফ্লাইট ঢাকা ত্যাগ করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৫টি, সৌদি এয়ারলাইনসের ১২টি এবং ফ্লাই নাসের ১০টি ফ্লাইট রয়েছে।

এদিকে হজে গিয়ে একজন যাত্রী মারা গেছেন। তার নাম খলিলুর রহমান, বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায়।

বিশেষজ্ঞরা বলছেন, ভিসা জটিলতার কারণে নির্ধারিত সময়ের মধ্যে যাত্রী পাঠানো ব্যাহত হতে পারে। সংশ্লিষ্টদের দ্রুত উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন হজ এজেন্সিগুলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিল্লিতে যুদ্ধ পরিস্থিতি, হাজার হাজার বিক্ষোভকারী আটক
দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ
‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান