Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৪২, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা 

ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা 
ছবি: সংগৃহীত

রমজান মাসে বাংলাদেশের জন্য সাদাকাতুল ফিতর জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা এবং সর্বোচ্চ ২ হাজার ৮০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছরও (২০২৫ সাল) ফিতরার সর্বনিম্ন ও সর্বোচ্চ হার একই ছিলো।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর সভাকক্ষে জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির বৈঠকে ১৪৪৭ হিজরি সনের ফিতরার এ হার ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও মুফতি আবদুল মালেক। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের ফিতরার হার জানান।

সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয়, ইসলামী শরীয়াহ অনুযায়ী সামর্থ্য অনুযায়ী গম, আটা, যব, খেজুর, কিসমিস অথবা পনির—যে কোনও একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজারমূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করা যাবে।

নির্ধারিত নিয়ম অনুযায়ী, গম বা আটার ক্ষেত্রে ফিতরার পরিমাণ ধরা হয়েছে ১ কেজি ৬৫০ গ্রাম (অর্ধ সা’), যার বাজারমূল্য ১১০ টাকা (প্রতি কেজি ৬৫ টাকা ধরে)। যবের ক্ষেত্রে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ৫৯৫ টাকা ফিতরা দিতে হবে।

কিসমিসের ক্ষেত্রে প্রতি কেজি ৮০০ টাকা ধরে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২ হাজার ৬৪০ টাকা, খেজুরের ক্ষেত্রে প্রতি কেজি ৭৫০ টাকা ধরে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২ হাজার ৪৭৫ টাকা এবং পনিরের ক্ষেত্রে প্রতি কেজি ৮৫০ টাকা ধরে ৩ কেজি ৩০০ গ্রাম বা এর বাজারমূল্য ২ হাজার ৮০৫ টাকা ফিতরা আদায় নির্ধারণ করা হয়েছে।

ফিতরা নির্ধারণ কমিটি জানিয়েছে, স্থানীয় বাজারমূল্যের তারতম্য অনুযায়ী নির্ধারিত পণ্যের স্থানীয় মূল্য পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।

এছাড়া বলা হয়েছে, ঈদের দিন সুবহে সাদিকের সময় কেউ নেসাব পরিমাণ সম্পদের মালিক হলে তার ওপর নিজের ও নির্ভরশীলদের ফিতরা আদায় করা ওয়াজিব। ঈদের নামাজের আগে ফিতরা আদায় করা উত্তম।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ