Sobar Desh | সবার দেশ মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১২:১১, ২৬ মে ২০২৬

ঈদযাত্রায় দুর্ভোগ

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ
ফাইল ছবি

বৈরী আবহাওয়া, ঝড়ো বাতাস ও টানা মুষলধারে বৃষ্টির কারণে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার বেলা ১১টার দিকে ফেরি চলাচল স্থগিত করা হয়। এতে ঈদযাত্রার দ্বিতীয় দিনে ঘরমুখো যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে।

ঘাট এলাকায় সকাল থেকেই বৈরী আবহাওয়ার প্রভাব দেখা যায়। প্রবল বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাত হওয়ায় নদীতে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। ফলে নিরাপত্তার স্বার্থে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় শত শত যানবাহন আটকা পড়ে। যাত্রীবাহী বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যায় উভয় প্রান্তে। বিশেষ করে পরিবার-পরিজন নিয়ে ঈদে বাড়ি ফেরা যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। অনেকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পারাপারের কোনো নিশ্চয়তা পাচ্ছেন না।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বহরে থাকা ১৬টি ফেরির মধ্যে ১৫টি ফেরি চলাচল করছিলো। ৩, ৪ ও ৭ নম্বর ঘাট দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছিল। তবে আবহাওয়া পরিস্থিতির অবনতি হওয়ায় নিরাপত্তার কথা বিবেচনা করে ফেরি চলাচল বন্ধ রাখতে হয়েছে।

তিনি আরও বলেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং যাত্রীদের ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।

এদিকে ফেরি বন্ধের খবরে ঘাট এলাকায় বাড়ছে যানজট ও যাত্রীচাপ। ঈদকে সামনে রেখে এমন পরিস্থিতিতে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

এভারেস্ট জয়ে ইতিহাস গড়লেন নুরুন্নাহার নিম্নি
আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যু, তদন্তে পুলিশ
লেবাননে ইসরায়েলি বিমান হামলা, শিশুসহ নিহত ৩১
আজ ফরিদপুরের ১০ গ্রামে ঈদ উদযাপন
ওয়াশিংটনের ভয়াবহ বিস্ফোরণ, বহু হতাহতের আশঙ্কা
বাংলাদেশ সীমান্তে শত শত মানুষের ভিড়
ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ
উত্তরা মেট্রোরেল স্টেশনের নিচ থেকে পশুরহাট উচ্ছেদ
রূপপুর প্রকল্পে কর্মরত রুশ নাগরিকের রহস্যজনক মৃত্যু
চীন সফরের প্রতিনিধি দলে জকসুর কেউ নেই, ক্ষুব্ধ ছাত্রদল নেতারা
নারী সহকর্মীকে সাত বছর ধরে যৌন নির্যাতন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৪০ কিমি যানজট, দুর্ভোগে ঘরমুখো মানুষ
দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা
আরাফার ময়দানে খুতবা শেষে জোহর-আসর আদায়
বাণিজ্যচুক্তি বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে বিএনপি করিয়েছে: আসিফ মাহমুদ
সন্ত্রাসীদের কোনও অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
বাগআঁচড়া সাতমাইল পশুহাটে শেষ মুহূর্তে জমজমাট বেচাকেনা
দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চলাচল বন্ধ
জনবল নেবে ট্রাস্ট ব্যাংক পিএলসি
অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮
এক-এগারোর ‘তিন ম’ ষড়যন্ত্রকারী—মইন, মতি ও মাহফুজ!