Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৭, ২১ মে ২০২৬

জাতীয় গ্রিডে বিদ্যুতের রেকর্ড  উৎপাদন

জাতীয় গ্রিডে বিদ্যুতের রেকর্ড  উৎপাদন
ছবি: সংগৃহীত

দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। চলমান তীব্র তাপপ্রবাহ ও বাড়তি চাহিদার মধ্যে বুধবার (২০ মে) রাত ৯টায় জাতীয় গ্রিডে সর্বোচ্চ ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ উৎপাদনের নতুন রেকর্ড।

রাতেই পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

এর আগে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিলো ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট। সে রেকর্ডটি গড়েছিলো ২০২৫ সালের ২৩ জুলাই। নতুন রেকর্ডের মাধ্যমে আগের সর্বোচ্চ উৎপাদনকে ছাড়িয়ে গেছে ৪০৬ মেগাওয়াট।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান তীব্র গরমের কারণে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের সময় আবাসিক এলাকায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার বাড়ায় চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

বিদ্যুৎ খাতসংশ্লিষ্টদের মতে, বাড়তি চাহিদা সামাল দিয়ে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন দেশের বিদ্যুৎ ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির ইতিবাচক ইঙ্গিত বহন করছে। একই সঙ্গে উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সমন্বিত কার্যক্রমও এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, দেশে বর্তমানে গ্রিডভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ৩০ হাজার মেগাওয়াট। তবে জ্বালানি সরবরাহ, বিদ্যুৎকেন্দ্রের কারিগরি সক্ষমতা এবং সঞ্চালন ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে সব সময় পুরো সক্ষমতা কাজে লাগানো সম্ভব হয় না।

বিশেষজ্ঞরা মনে করছেন, গ্রীষ্ম মৌসুম আরও তীব্র হলে সামনের দিনগুলোতে বিদ্যুতের চাহিদা আরও বাড়তে পারে। এ পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা বলছেন, চাহিদা বৃদ্ধির এ সময়ে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রাখতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং সঞ্চালন ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা, সাবেক বিচারপতিসহ ৬৫০ জন
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিদ্যুৎমন্ত্রী টুকু
ইরানে ফের মার্কিন হামলা, জানালেন ট্রাম্প
পাপারাজ্জিদের ওপর বিরক্ত কারিনা, তুলনা জয়া বচ্চনের সঙ্গে
শিগগিরই তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ চান ট্রাম্প
রিজার্ভে ফের ঊর্ধ্বগতি, ছাড়ালো ৩৭ বিলিয়ন ডলার
সম্পদের হিসাব প্রকাশ করলেই নতুন পে-স্কেল: টিআইবি
সুইমিংপুলে তরুণীর সঙ্গে মামুনুর রশীদ!
প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
আগস্টে রফতানি আয় বাড়লো ১৩ শতাংশ
শার্শায় দুই শিশু পুত্রকে হত্যার পর বাবার আত্মহত্যা
মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?
একা ভ্রমণে নারীদের জন্য নিরাপদ ১০ দেশ
স্থানীয় নির্বাচনে জোট নয়, আলাদা প্রার্থী: গোলাম পরওয়ার
প্যাডেল রিকশা বন্ধ, প্রাইভেটকারে লাগাম, অটোরিকশা চালু করতে আইনি নোটিশ
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী