Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৬, ২২ অক্টোবর ২০২৬

নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী, দুর্নীতিবাজরা নেতা হন: স্পিকার

নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী, দুর্নীতিবাজরা নেতা হন: স্পিকার
ছবি: সংগৃহীত

সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রী হন, আর সবচেয়ে দুর্নীতিবাজ ব্যক্তিরা নেতা হয়ে যান বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ভালো মানুষের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার।

হাফিজ উদ্দিন আহমদ বলেন,

দেশের রাজনীতিতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে ভালো মানুষের নির্বাচনে দাঁড়ানোর সুযোগ নেই। সংসদে রাজনীতি করার উপযুক্ত পরিবেশও গড়ে তোলা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে দেশে এমন পরিস্থিতি থাকবে না বলে তিনি আশা প্রকাশ করেন।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে স্পিকার বলেন, আওয়ামী লীগের দুঃশাসন থেকে দেশ মুক্ত হয়েছে। আগামী দিনে আল্লাহর রহমতে দেশে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্যের একপর্যায়ে আওয়ামী লীগ সরকারের আমলে বিদেশে সম্পদ গড়ে তোলার অভিযোগ তুলে ধরেন স্পিকার। তিনি দাবি করেন, যুক্তরাজ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ৪০০টি বাড়ি বাজেয়াপ্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশের সরকার বাড়িগুলোর অবস্থান উল্লেখ করে চিঠি দেয়ার পর ব্রিটিশ সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।

হাফিজ উদ্দিন আহমদের দাবি, যুক্তরাজ্যের পাশাপাশি দুবাইয়ে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ১০০টি, যুক্তরাষ্ট্রে প্রায় ৫০টি এবং কানাডায় ৩০ থেকে ৪০টি বাড়ি রয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষের অর্থ লুট করে এসব সম্পদ গড়ে তোলা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

স্পিকার আরও বলেন, আওয়ামী লীগ টানা ১৭ বছর ক্ষমতায় থাকাকালে দলটির অনেক নেতাকর্মী বিপুল সম্পদের মালিক হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলের যুক্তরাষ্ট্র, কানাডা ও ইংল্যান্ডে অনেক সম্পদ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

কানাডার বেগমপাড়ায় সম্পদ গড়ে তোলার প্রসঙ্গ টেনে হাফিজ উদ্দিন আহমদ বলেন, কয়েকটি রাজনৈতিক দল সাধারণ মানুষের সম্পদ লুট করে নিজেদের ভাগ্য পরিবর্তন করেছে। তার বক্তব্যে রাজনৈতিক নেতৃত্বের দুর্নীতি, বিদেশে সম্পদ গড়ে তোলা এবং রাজনীতিতে সৎ মানুষের অংশগ্রহণের সুযোগ নিয়ে অসন্তোষ উঠে আসে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী শনাক্ত
৩১ অক্টোবর জামায়াতের লংমার্চ, শুরু বায়তুল মোকাররমে
ইশরাক ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে, অভিজ্ঞতা কম: মনি
পণ্যবাহী গাড়ি আটকে লুট-চাঁদাবাজি, ছাত্রদলের ৮ জনকে শোকজ
রাশিয়ার এসইউ-৩০ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত
বয়স্কভাতার টিপসইয়ে জমি হাতছাড়া বৃদ্ধের
ডিভি লটারি চালুর আদেশ স্থগিত চেয়ে ট্রাম্প প্রশাসনের আপিল
পুলিশ কর্মকর্তার ভাড়া বাসায় মাসে ২২টি ডিজে পার্টি
লাকসামে ট্রেন লাইনচ্যুত, সাড়ে ৫ ঘণ্টা পর উদ্ধার শুরু
নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী, দুর্নীতিবাজরা নেতা হন: স্পিকার
আসামে বাঙালি মুসলমানদের ঘরবাড়ি উচ্ছেদে নাহিদ ইসলামের নিন্দা
ভারতে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, ভাঙা হলো মসজিদও
বুড়িগঙ্গায় প্রতিমা বিসর্জন, ঘাটজুড়ে বিদায়ের আবেগ
বার্সেলোনা নয়, আমরাই সেরা: পিএসজি
সাজেক পর্যটনকেন্দ্র ফের বন্ধ ঘোষণা
ঢাকায় ৪র্থ SQAT Bangladesh: অংশ নিচ্ছেন ISTQB’র বর্তমান ও সাবেক গ্লোবাল প্রেসিডেন্ট