Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৭, ১ মার্চ ২০২৬

ভুয়া ভিডিও ঘিরে ‘হামলার’ গুজব, নাকচ করলেন মনির হায়দার

ভুয়া ভিডিও ঘিরে ‘হামলার’ গুজব, নাকচ করলেন মনির হায়দার
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী (ঐকমত্য কমিশন) মনির হায়দার-এর ওপর হামলা হয়েছে—এমন দাবি করে একটি অস্পষ্ট ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়া হয়েছে। তবে ভিডিওটির ক্যাপশনে হামলার কথা উল্লেখ থাকলেও কবে, কোথায় বা কী প্রেক্ষাপটে ঘটনা ঘটেছে—সে বিষয়ে কোনও তথ্য দেয়া হয়নি।

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে মনির হায়দার জানান, ঘুম থেকে উঠে পরিচিতজনদের ক্ষুদেবার্তার মাধ্যমে তিনি কথিত হামলার খবরটি জানতে পারেন। বাস্তবে তার ওপর এমন কোনো হামলার ঘটনা ঘটেনি বলে তিনি স্পষ্টভাবে জানান।

এদিকে স্বতন্ত্র ফ্যাক্টচেকার মো. নাহিদ হোসেন ডিজিটাল অনুসন্ধানের ভিত্তিতে জানান, ভাইরাল হওয়া ভিডিওটি সাম্প্রতিক নয়; এটি ২০২১ সালের একটি ঘটনার ফুটেজ।

তথ্য অনুসন্ধানে জানা যায়, ওই বছর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের চায়নাটাউন এলাকার ক্যানাল স্ট্রিট ও এলান স্ট্রিটের সংযোগস্থলে ঘটনাটি ঘটে। সেখানে আটলান্টা থেকে আসা ম্যাক বেলার ব্রিমস নামের এক ব্যক্তি বাস থেকে নেমে উবার ট্যাক্সিতে ওঠার পরপরই একটি ঘটনার সূত্র ধরে প্রায় ১২ জনের একটি দল তার ওপর হামলা চালায়। হামলায় তিনি মারধরের শিকার হন এবং তার পোশাক ছিঁড়ে ফেলা হয়।

ফ্যাক্টচেকারদের মতে, পুরোনো এ ভিডিওকে ভিন্ন প্রেক্ষাপটে ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। সংশ্লিষ্টরা সোশ্যাল মিডিয়ায় যাচাই ছাড়া কোনও তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ