Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:০০, ২৯ জানুয়ারি ২০২৫

‘হিন্দু কার্ডে’র জয়জয়কার সোশ্যাল মিডিয়ায়

ইডেন ছাত্রী পুষ্পিতাকে নিয়ে গুজব মৃত্যুও হার মানলো

প্রচার করা হয়, ‘ইডেন কলেজেন হিন্দু শিক্ষার্থী পুষ্পিতা বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার’। রিপোর্টটি হতো ‘ইডেন কলেজেন শিক্ষার্থী পুষ্পিতা বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার’। কিন্তু রিপোর্টে উদ্দেশ্যমূলকভাবে ‘হিন্দু’ যোগ করে ‘হিন্দুকার্ড’ খেলার চেষ্টা করেছিলো।

ইডেন ছাত্রী পুষ্পিতাকে নিয়ে গুজব মৃত্যুও হার মানলো
ফাইল ছবি

সম্প্রতি ঢাকার হাজারীবাগ এলাকার একটি হোস্টেল থেকে ইডেন মহিলা কলেজের পুষ্পিতা বিশ্বাস নামের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ মৃত্যুর সংবাদে ওই নারীর ছবি দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ও কতিপয় গণমাধ্যমে প্রচার হয়।

প্রচার করা হয়, ‘ইডেন কলেজেন হিন্দু শিক্ষার্থী পুষ্পিতা বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার’। সাধারণ হিসেবে রিপোর্টটি হওয়ার কথা ছিলো ‘ইডেন কলেজেন শিক্ষার্থী পুষ্পিতা বিশ্বাসের ঝুলন্ত মরদেহ উদ্ধার’। কিন্তু রিপোর্টে উদ্দেশ্যমূলকভাবে ‘হিন্দু’ যোগ করে এখানে ‘হিন্দুকার্ড’ খেলার সুযোগ নেয়ার চেষ্টা করা হয়েছিলো।


 
তবে এ ছবি পুষ্পিতা বিশ্বাসের নয় বলে মঙ্গলবার (২৮ জানুয়ারি) এক প্রতিবেদনে জানিয়েছে রিউমর স্ক্যানার।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত এ ছবিটি পুষ্পিতা বিশ্বাসের নয় বরং, গত বছরের নভেম্বরে আত্মহত্যা করা বর্ষা আক্তার বিথী নামের ইডেন কলেজের আরেক ছাত্রীর ছবিকে পুষ্পিতা বিশ্বাসের ছবি দাবিতে প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে মূল ধারার গণমাধ্যম প্রথম আলো ও ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটে প্রাকাশিত সংবাদ থেকে জানা যায়, গত ১৭ জানুয়ারি দিবাগত রাতে রাজধানীর হাজারীবাগ এলাকার একটি হোস্টেল থেকে পুষ্পিতা বিশ্বাস (২১) নামে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু প্রথম আলো ও ঢাকা ট্রিবিউনের সংবাদে ওই শিক্ষার্থীর ছবি ব্যবহার করা হয়নি।

রিউমর স্ক্যানার আরও জানায়, পরবর্তী অনুসন্ধানে দৈনিক ‘কালবেলা’ এর ওয়েবসাইটে ২০২৪ সালের ৩০ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদনে একই ছবি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, ২০২৪ সালের ৩০ নভেম্বর রাজধানীর রামপুরার একটি বাসা থেকে বর্ষা আক্তার বিথী (২৪) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

ওই সংবাদে প্রচারিত ছবির সঙ্গে পুষ্পিতা বিশ্বাসের ছবি দাবিতে প্রচারিত ছবির মিল খুঁজে পাওয়া যায়। অর্থাৎ ছবিটি বর্ষা আক্তার বিথীর।

তাছাড়া, আরেক জাতীয় দৈনিক যায়যায়দিনের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকেও জানা যায় ছবিটি বর্ষা আক্তার বিথীর।

সুতরাং, সম্প্রতি পুষ্পিতা বিশ্বাস নামে ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের সংবাদে বর্ষা আক্তার বিথী নামে একই কলেজের আরেক ছাত্রীর ছবি ব্যবহার করা হয়েছে; যা বিভ্রান্তিকর।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার