Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১২, ১৪ মে ২০২৫

জুলাই বিপ্লব সবার জন্য মুক্ত রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করেছে

স্বাধীন মত প্রকাশ ও রাজনীতির চর্চা চলছে: মনির হায়দার

স্বাধীন মত প্রকাশ ও রাজনীতির চর্চা চলছে: মনির হায়দার
ছবি: সংগৃহীত

স্বাধীন মত প্রকাশ এবং রাজনীতির স্বাধীন চর্চা অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

তিনি বলেন, আমরা সবাই মিলে জুলাই বিপ্লব করেছি, এ অভ্যুত্থান ঘটিয়েছি যেখানে সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করবে, রাজনীতি করবে—এটাই ছিলো আমাদের লক্ষ্য। আমি মনে করি, সেটা এখন বাস্তবে ঘটছে এবং এটিই স্বাভাবিক।

সোমবার (১৩ মে) রাতে একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

মনির হায়দার বলেন, যেহেতু আমাদের সামনে একটি নির্বাচন রয়েছে এবং সেটাই গণতান্ত্রিক উত্তরণের পথ, সেহেতু রাজনৈতিক দলগুলোর ভূমিকা থাকবেই। তারা তাদের মত দেবে, কারও সমর্থনে কথা বলবে, অন্য দলের সমালোচনাও করবে। এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ এবং এতে অস্বাভাবিক কিছু নেই।

তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক পরিসর পুনরুদ্ধারের জন্য যে ঐতিহাসিক অভ্যুত্থান হয়েছিলো, সেটার মূল প্রেরণাই ছিলো মত প্রকাশের স্বাধীনতা এবং দল-মত নির্বিশেষে সক্রিয় অংশগ্রহণের অধিকার নিশ্চিত করা।

মনির হায়দারের এ বক্তব্য এমন সময়ে এলো, যখন নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে এবং বিভিন্ন দল নিজেদের অবস্থান স্পষ্ট করছে। তবে অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে, সকলের জন্য সমান সুযোগ ও স্বাধীনতা নিশ্চিত করতেই বর্তমান প্রশাসনের অগ্রাধিকার।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ