Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৯, ২৯ জানুয়ারি ২০২৫

আপডেট: ০১:২১, ২৯ জানুয়ারি ২০২৫

শেখ হাসিনার গোপন অডিও পিনাকীর হাতে! 

এর আগে একই দিনে পিনাকী ভট্টাচার্য তার ইউটিউবে ভিডিও শেয়ার করেছেন। সেখানে হুঁশিয়ারি দিয়ে তিনি উল্লেখ করেন, জুলাই-আগস্ট বিপ্লবের সময়ে যারা যারা আমাদের সন্তানদের শহীদ করেছে, আহত করেছে, কাউকে ছাড়া হবে না। আমরা নরক পর্যন্ত ওদের তাড়া করবো।

শেখ হাসিনার গোপন অডিও পিনাকীর হাতে! 
ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনার গুরুত্বপূর্ণ অডিও (ফোনালাপ) হাতে পেয়েছেন বলে দাবি করেছেন সময়ের আলোচিত মিডিয়া ব্যক্তিত্ব, কলামিস্ট ও ব্লগার ডা. পিনাকী ভট্টাচার্য। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় এ তথ্য জানান তিনি।

ওই অডিওতে জুলাই আন্দোলনের সময় হেলিকপ্টার থেকে বিক্ষোভকারীদের ওপর শেখ হাসিনা গুলি করার নির্দেশ দিয়েছেন, এমন তথ্য আছে বলে দাবি করেছেন পিনাকী।

ফেসবুক পোস্টে তিনি লিখেন, আকাশের হেলিকপ্টার থেকে প্রাণঘাতী অস্ত্র থেকে বিক্ষোভকারীদের গুলি করার শেখ হাসিনার নিজের মুখে দেওয়া অডিও নির্দেশ এখন আমাদের হাতে। খুনি হাসিনার ক্ষমা নাই।

এর আগে একই দিনে পিনাকী ভট্টাচার্য তার ইউটিউবে ভিডিও শেয়ার করেছেন। সেখানে হুঁশিয়ারি দিয়ে তিনি উল্লেখ করেন, জুলাই-আগস্ট বিপ্লবের সময়ে যারা যারা আমাদের সন্তানদের শহীদ করেছে, আহত করেছে, কাউকে ছাড়া হবে না। আমরা নরক পর্যন্ত ওদের তাড়া করবো।

তিনি বলেন, আরও নতুন নতুন খবর আসবে। জাল ছোট হয়ে আসছে সবার। পুলিশ, র‍্যাব, বিজিবি, সেনাবাহিনীকে আহ্বান জানাই আপনাদের বাহিনীর পার্পিট্রেটরকে বাঁচানোর চেষ্টা করবেন না মেহেরবানি করে। তাহলে আরও বড় বিপদে পড়বেন। কারা কারা বাঁচানোর চেষ্টা করছে আমরা সেটা খেয়াল রাখছি।

আপনাদের ইন্টেলিজেন্স ছাড়াই আমরা আমাদের কাজ করতে সক্ষম। মুগ্ধর হত্যাকাণ্ডের ফরেন্সিক করেছে মুগ্ধর মেরিন ইঞ্জিনিয়ার বড় ভাই। আমরা প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারকে ফরেন্সিক করা শিখিয়ে দেবো। আর আমাদের এক্সপার্টরা তো আছেই।

গ্রেফতার বা বিচারের পথে যদি বাধা সৃষ্টি করেন তাহলে পার্পিট্রেটর জয় বাংলা হয়ে যাবে। বিচার হবেই। আদালতে না যেতে চাইলে জনতার আদালতে বিচার হবে।

প্রমানস্বরূপ তিনি ১৯ জুলাইয়ে আকাশে থেকে হেলিকপ্টারে গুলি করার মূল হোতার পরিচয়সহ বিস্তারিত তুলে ধরেন। তার ফলোয়াররা অপেক্ষায় আছেন ডা. পিনাকী ভট্টাচার্য আর কি কি প্রমাণ নিয়ে হাজির হবেন।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত