Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ১৯:৪১, ৩ জানুয়ারি ২০২৫

প্রধান উপদেষ্টার প্রতি পিনাকীর আবেদন

প্রধান উপদেষ্টার প্রতি পিনাকীর আবেদন
ছবি: সংগৃহীত

বিদেশে অবস্থানরত লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট ডা. পিনাকী ভট্টাচার্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি একটি বিনীত আবেদন জানিয়েছেন। তিনি ড. ইউনূসকে সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরীর কবর জিয়ারতের আহ্বান জানান। তার মতে, জাতির প্রতি ডা. জাফরুল্লাহর অবদান স্বীকৃতির দাবিদার।

শুক্রবার (৩ জানুয়ারি) সোশ্যাল মিডিয়া ফেসবুকে প্রধান উপদেষ্টাকে উদ্দশ্য করে এ পোস্ট দেন পিনাকী ভট্টাচার্য।

সবার দেশের ডিজিটালের পাঠকদের জন্য পিনাকী ভট্টাচার্যের পোস্টটি হুবহু তুলে ধরা হলো-

‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতি বিনীত আবেদন: আপনি আপনার পুরো উপদেষ্টা মণ্ডলীকে সঙ্গে নিয়ে একদিন সাভারে গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে গরিবের ডাক্তার, বীর মুক্তিযোদ্ধা মরহুম ডা. জাফরুল্লাহ চৌধুরীর কবর জিয়ারত করুন। দীর্ঘ ১৫ বছরের ফ্যাসিবাদী নিপীড়ন থেকে মুক্তি পাওয়া বাংলাদেশের মানুষ এ পদক্ষেপে আনন্দিত হবে। কারণ দেশবাসী তার কাছে চিরঋণী।

এই মহান নেতা মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী থেকে গণমানুষের অধিকার এবং গণতান্ত্রিক মুক্তির পক্ষে আপসহীনভাবে লড়াই করে গেছেন। প্রবীণ প্রজন্ম ও এনজিও কমিউনিটির মধ্যে তিনিই একমাত্র নেতা, যিনি গণতান্ত্রিক অধিকার আদায়ে নিরলস কাজ করেছেন।

তার অসামান্য অবদান স্বীকৃতির দাবিদার। আমরা আশা করি, ডা. জাফরুল্লাহ চৌধুরীর জীবন ও কর্ম স্কুল-কলেজের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে। এ জাতির স্বাস্থ্যসেবা আন্দোলনের এই মহান পথিকৃৎকে বাংলাদেশের মানুষ চিরকাল গভীর শ্রদ্ধায় স্মরণ করবে।’

পোস্টের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটি এবং ডা. জাফরুল্লাহ চৌধুরীর ছবিসহ একটি পোস্টারও যুক্ত করেছেন পিনাকী। ওই পোস্টারে পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন ও ড. কনক সরওয়ারের পক্ষ থেকে একটি বার্তা দেওয়া হয়।

পিনাকী অরও লিখেন:

‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটির নাম পাল্টাতে হবে। বাংলাদেশের শীর্ষ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নাম হতে পারে একমাত্র ডা. জাফরুল্লাহ চৌধুরীর নামে। এ দেশে যিনি ফ্যাসিস্ট শাসন বিরোধী সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং চিকিৎসাসেবায় অদ্বিতীয় অবদান রেখেছেন। অবিলম্বে এই প্রতিষ্ঠানের নাম বদলানো হোক। সারা দেশের মানুষ এই পদক্ষেপে আনন্দিত হবে এবং সরকারকে অভিনন্দন জানাবে।’

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ
অর্ধেকেরও কম খরচে চীনের জে-১০ নিচ্ছে বাংলাদেশ
মব অনেকাংশেই নিয়ন্ত্রণে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত