Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০১:০০, ১৯ জুলাই ২০২৬

কাজাখস্তানকে হারিয়েছে ২-০ গোলে

প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতলো বাংলাদেশের নারী হকি দল

প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতলো বাংলাদেশের নারী হকি দল
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী হকি দল ইতিহাস গড়ে প্রথমবারের মতো কোনও আন্তর্জাতিক টুর্নামেন্টের শিরোপা জিতেছে। শনিবার (১৮ জুলাই) ওমানের মাস্কাটে উইমেনস জুনিয়র এএইচএফ কাপের ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

পুরো টুর্নামেন্টে অপরাজিত ছিলো বাংলাদেশ। পাঁচ দলের এ প্রতিযোগিতায় গ্রুপ পর্বেও কাজাখস্তানকে ২-১ গোলে হারিয়েছিলো তারা। ফাইনালেও দাপুটে পারফরম্যান্সে প্রতিপক্ষকে কোনো সুযোগ দেয়নি লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের ১৫তম মিনিটে ফিল্ড গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আইরিন রিয়া। টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে তিনি ‘রাইজিং স্টার’ পুরস্কারও অর্জন করেন। এরপর ১৯তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন নাদিরা ইমা।

বাকি তিন কোয়ার্টারে আর কোনও গোল না হলেও ২-০ ব্যবধান ধরে রেখে ঐতিহাসিক জয় নিশ্চিত করে বাংলাদেশ।

ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাংলাদেশ দলের অধিনায়ক শারিকা রিমন।

এর আগে ২০২৪ সালে বাংলাদেশের অনূর্ধ্ব-২১ নারী দল এ টুর্নামেন্টে রানার্সআপ হয়েছিলো। এবার সে আক্ষেপ ঘুচিয়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা ঘরে তুললো বাংলাদেশের নারী হকি দল।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

ব্যালন ডি’অর দৌড়ে কারা এগিয়ে?
সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫, আহত ৩০
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, সরকার পতনের ডাক রাহুল গান্ধীর
বিমানবন্দরে আবার আগুন, কার্গো ভিলেজের পাশে ধোঁয়া; দ্রুত নিয়ন্ত্রণে
শিক্ষামন্ত্রীর পদত্যাগে উচ্ছ্বসিত বলিউড
অস্ত্র কেড়ে নিয়ে দুই ইসরায়েলি সেনা হত্যা করলো এক ফিলিস্তিনি
৮০ হাজার কোটি টাকার ঋণ ও শেয়ার জালিয়াতিতে জড়িত চুপ্পু
প্রথম স্ত্রী-সন্তান রেখে ভাগনিকে বিয়ে, মেঘনায় যুবদল নেতা গ্রেফতার
ধানমন্ডির সুধা সদন থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
একদিন পুলিশ বানিয়ে দিন, পিটিয়ে সোজা করে দেবো-হুমকি উগ্র হিন্দুত্ববাদীদের
আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
পাকিস্তানে ভয়াবহ আত্মঘাতী হামলা, সেনা চেকপোস্টে নিহত ২৭
চুপ্পুর পদত্যাগপত্রে ভুল ও অসংগতির ছড়াছড়ি
সাংবিধানিক শূন্যতা থেকে দেশকে রক্ষা করেছি: চুপ্পু
প্রিজন ভ্যানের সামনে একা দাঁড়িয়ে ভাইরাল! কে এই ভারতীয় মডেল?