Sobar Desh | সবার দেশ মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: ০০:১১, ২৬ জুলাই ২০২৬

প্রথম স্ত্রী-সন্তান রেখে ভাগনিকে বিয়ে, মেঘনায় যুবদল নেতা গ্রেফতার

প্রথম স্ত্রী-সন্তান রেখে ভাগনিকে বিয়ে, মেঘনায় যুবদল নেতা গ্রেফতার
ছবি: সংগৃহীত

কুমিল্লার মেঘনা উপজেলায় প্রথম স্ত্রী ও দুই সন্তান রেখে প্রতিবেশী ভাগনিকে বিয়ে করার অভিযোগে যুবদল নেতা আরিফ প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। প্রথম স্ত্রীর দায়ের করা মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে আটক করা হয়।

শনিবার (২৫ জুলাই) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের থানা রোডসংলগ্ন ছোয়ানির মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আরিফ প্রধান উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং চালিভাঙ্গা ইউনিয়ন যুবদলের সদস্যসচিব।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, প্রথম স্ত্রী ও দুই সন্তান থাকা সত্ত্বেও প্রতিবেশী এক ভাগনির সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন আরিফ প্রধান। পরে তাকে বিয়ে করলে তার প্রথম স্ত্রী লিজা আক্তার কুমিল্লার আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

মেঘনা থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, প্রথম স্ত্রীর করা মামলায় আরিফ প্রধানের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিলো। সে পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আরিফ প্রধানকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ঢাবিতে ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের বিক্ষোভ
ঢাবিতে পরপর ৩ ককটেল বিস্ফোরণ
গ্যাস সরবরাহ বাড়লো জাতীয় গ্রিডে
ফ্যাসিস্ট আমলে৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী
ইমরানকে ‘ধীরে ধীরে হত্যা’ করা হচ্ছে-দাবি ছেলেদের
আবারও ৫ দিনের ছুটির ফাঁদে দেশ
জিন্নাহর ছবি ছেঁড়াকে ‘মব’ বললেন ডাকসু নেতারা
ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত সঠিক ছিলো: আসিফ নজরুল
পশ্চিমবঙ্গে গো-মাংসে কড়াকড়ি, খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য হচ্ছেন নাগরিকরা
জুলাই গণহত্যা: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বিদ্যুতে লোপাট: ক্যাপাসিটি চার্জে ২.৯ লাখ কোটি টাকা
ভাঙা পিঠ-কাঁধ নিয়ে ৫০ ঘণ্টা ইরানের পাহাড়ে মার্কিন সেনা
তিন মাসে কোটি টাকার ব্যাংক হিসাব বাড়লো ৫ হাজার
চাঁদাবাজি-দখলবাজির কবর রচনার হুঁশিয়ারি জামায়াত আমিরের
বিমা খাতেও বিশাল দুর্নীতি হয়েছে আ.লীগের আমলে: অর্থমন্ত্রী
একাদশে ভর্তিতে ১০ লাখ আবেদন, ফল ১৭ সেপ্টেম্বর
ঢাকার উত্তর-দক্ষিণে জামায়াতের বাজি সেলিম-সাদিক
ওমানে বাংলাদেশিদের কনস্যুলার সেবা পাঁচ দিন বন্ধ
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর