Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:২৫, ৭ এপ্রিল ২০২৬

প্রথমবার ইউরোপে খেলছে বাংলাদেশ, প্রতিপক্ষ কে?

প্রথমবার ইউরোপে খেলছে বাংলাদেশ, প্রতিপক্ষ কে?
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবলে নতুন এক অধ্যায়ের সামনে দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয় দল। প্রথমবারের মতো ইউরোপের মাটিতে কোনও ইউরোপীয় দলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রতিপক্ষ হিসেবে নির্ধারিত হয়েছে সান মারিনো জাতীয় ফুটবল দল।

মঙ্গলবার (৭ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানায়, আগামী ৫ জুন সান মারিনোর মাঠে অনুষ্ঠিত হবে এ ম্যাচ। তবে ম্যাচের বিস্তারিত সূচি ও অন্যান্য বিষয় পরে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।

বর্তমানে ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ১৮১তম অবস্থানে রয়েছে। অন্যদিকে ইউরোপের দল হওয়া সত্ত্বেও সান মারিনোর অবস্থান আরও নিচে, ২১১তম।

বাফুফে এ ম্যাচকে ‘ঐতিহাসিক’ হিসেবে আখ্যা দিয়েছে। সংস্থাটির মতে, ইউরোপীয় কোনও দলের বিপক্ষে এটিই হবে বাংলাদেশের প্রথম ম্যাচ, পাশাপাশি ইউরোপের মাটিতে প্রথমবার খেলতে নামবে দলটি। একইভাবে সান মারিনোর জন্যও এটি বিশেষ অভিজ্ঞতা, কারণ ইতিহাসে প্রথমবার তারা কোনও এশীয় দলের বিপক্ষে খেলবে।

বাফুফে আরও জানায়, ম্যাচটি কেবল মাঠের লড়াই নয়—দুই দেশের ফুটবল ফেডারেশনের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেও দেখা হচ্ছে।

তবে ম্যাচে বাংলাদেশের ডাগআউটে কে থাকবেন, তা এখনও নিশ্চিত নয়। বর্তমান কোচ হাভিয়ের কাবরেরা-র সঙ্গে বাফুফের চুক্তি চলতি এপ্রিলেই শেষ হচ্ছে। তার অধীনে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে প্রত্যাশিত ফল পায়নি বাংলাদেশ। ছয় ম্যাচে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়েছিলো দলটি।

অন্যদিকে, ২০২৬ বিশ্বকাপের উয়েফা অঞ্চলের বাছাইপর্বেও হতাশাজনক পারফরম্যান্স করেছে সান মারিনো। আট ম্যাচের সবকটিতে হেরে গ্রুপের তলানিতে থেকে বিদায় নেয় দলটি।

সব মিলিয়ে, দুই দলের জন্যই ম্যাচটি নতুন অভিজ্ঞতা ও সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য