Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৫, ১৬ এপ্রিল ২০২৫

আমার এলাকায় সুষ্ঠু নির্বাচন হয়েছে

আবারও নির্বাচন করলে জিতবো: সাকিব

আবারও নির্বাচন করলে জিতবো: সাকিব
ফাইল ছবি

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তার ছয় মাসের রাজনৈতিক জীবন নিয়ে সম্প্রতি একটি ইংরেজি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন। তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন, রাজনীতিতে আসার সিদ্ধান্ত তার ভুল ছিলো না এবং সুষ্ঠু নির্বাচন হলে তিনি মাগুরা থেকে আবারও জয়ী হবেন।

গত বছর জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় বিতর্কিত ছবি ও দর্শকদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে সাকিবের রাজনৈতিক পথ জটিল হয়। অভ্যুত্থানের পর তার বিরুদ্ধে হত্যা মামলা ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তবুও তিনি বলেন, রাজনীতিতে যোগ দেয়া যদি আমার জন্য ভুল হয়, তবে ভবিষ্যতে অন্য কেউ যোগ দিলেও তা ভুল হবে। এটা প্রত্যেক নাগরিকের অধিকার। আমার উদ্দেশ্য ছিলো মাগুরার মানুষের জন্য কাজ করা।

সাকিব জানান, নির্বাচনের পর তিনি মাত্র তিন দিন মাগুরায় ছিলেন এবং বাকি সময় ক্রিকেট ও বিদেশে কাটিয়েছেন। তিনি বলেন, রাজনীতিতে পুরোপুরি জড়ানোর সময় পাইনি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক হাসিনার পরামর্শের কথা উল্লেখ করে তিনি বলেন, তিনি আমাকে ক্রিকেটে মন দেয়ার পরামর্শ দিয়েছিলেন। আমি সেটাই মেনে চলেছি।

নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী সাকিব বলেন, আমার এলাকায় সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমি বিশ্বাস করি, আবার দাঁড়ালেও আমিই জিতবো। তিনি আরও বলেন, পরিবর্তন আনতে হলে সিস্টেমের ভেতরে আসতে হয়। বাইরে থেকে সিস্টেম বদলানো সম্ভব নয়।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

পাঁচ দিনেই বিদায় ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়ার!
মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য