Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৮, ১৩ জুন ২০২৫

আপডেট: ০১:২৮, ১৩ জুন ২০২৫

বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ

বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ
ছবি: সংগৃহীত

তিন ফরম্যাটে তিন অধিনায়ক নীতির পথে হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি দলের নেতৃত্বে লিটন দাসকে আনার পর এবার ওয়ানডে দলের নতুন অধিনায়ক হিসেবে এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে। একই সঙ্গে টেস্টে আগের মতোই নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত, যার মেয়াদও আরও এক বছর বাড়ানো হয়েছে।

বিসিবির এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে মিরাজকে ওয়ানডে দলের অধিনায়ক হিসেবে ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন বলেন, ব্যাট ও বল হাতে ধারাবাহিক পারফরম্যান্স, লড়াই করার মানসিকতা, নেতৃত্বগুণ এবং মাঠ ও মাঠের বাইরে প্রাণবন্ত উপস্থিতি—সব মিলিয়ে মেহেদী হাসান মিরাজ এ রূপান্তরের সময় ওয়ানডে নেতৃত্বের জন্য বোর্ডের দৃষ্টিতে উপযুক্ত। আমরা বিশ্বাস করি, তার মানসিক দৃঢ়তা ও পরিপক্বতা বাংলাদেশকে এ সংস্করণে এগিয়ে নিতে সাহায্য করবে।

আসন্ন শ্রীলঙ্কা সফর থেকেই মিরাজকে ওয়ানডে অধিনায়ক হিসেবে দেখা যাবে। এ সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে ২, ৫ ও ৮ জুলাই। উল্লেখ্য, সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির পর এবারই প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ দল।

নাজমুল হোসেন শান্ত গত বছরের শেষদিকে টি–টোয়েন্টির নেতৃত্ব ছাড়েন। এবার তাকে ওয়ানডে নেতৃত্ব থেকেও অব্যাহতি দিয়েছে বোর্ড। এর ফলে তিন ফরম্যাটে তিন নতুন অধিনায়কের পরিকল্পনা চূড়ান্ত করেছে বিসিবি।

এর আগে বিভিন্ন সময়ে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করলেও এবারই প্রথম দীর্ঘমেয়াদে দায়িত্ব পেলেন মিরাজ। ২০১৬ সালের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে তিনি বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন। জাতীয় দলে অধিনায়ক হিসেবে প্রথম দায়িত্ব পান ২০২3 সালের নভেম্বরে, আফগানিস্তানের বিপক্ষে শারজায় এক ম্যাচের জন্য। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে দুটি টেস্ট ও তিনটি ওয়ানডেতে নেতৃত্ব দেন এ অলরাউন্ডার। তার অধিনায়কত্বে বাংলাদেশ একটি টেস্টে জয় পেলেও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়।

বিসিবির পরিচালনা পর্ষদের সাম্প্রতিক সভায় তিন ফরম্যাটে তিন অধিনায়কের প্রস্তাবকে অনুমোদন দিয়েছেন নতুন সভাপতি আমিনুল ইসলাম। এ সিদ্ধান্তের মধ্য দিয়ে বাংলাদেশ ক্রিকেট নতুন এক অধ্যায়ে প্রবেশ করল।

সবার দেশ/এফএস
 

শীর্ষ সংবাদ:

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এ দেশের সন্তান: প্রধানমন্ত্রী
ইতালিতে বিক্ষোভে সংঘর্ষ, ১৪১ পুলিশ আহত
রাষ্ট্রপতির বিতর্কিত বক্তব্য প্রত্যাহার ও ব্যাখ্যা দাবি জমিয়তের
শৈশবের পূজার স্মৃতি আজও অমলিন মন্দিরার
ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫৩ সেনা
কক্সবাজারে প্রকাশ্যে অস্ত্র ঠেকিয়ে ডাকাতি, লুটের শিকার ৬০ যানবাহন
যশোর ডাক্তারের প্রেসক্রিপশন যেন দুর্বোধ্য ধাঁধা!
শুল্ক ফাঁকি দিয়ে আনা ১৫ হাজার কেজি লাল চিনি জব্দ
কবি ফররুখ আহমদের মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
লাইভে প্রার্থনার সময় ক্রুশ ভেঙে যাজকের মৃত্যু
ইশরাকের স্ত্রীর রহস্যজনক পোস্ট, উদ্ধৃতি মার্টিন লুথার কিংয়ের
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের অপেক্ষায় দেশবাসী: নাহিদ ইসলাম
বনানী থেকে ফের গ্রেফতার দিলীপ আগারওয়ালা
স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা, ফাঁদে পড়লেন ইশরাক: নাসীরুদ্দিন পাটওয়ারী
‘গুজব’ বলার পরও পদত্যাগ করলেন ইশরাক
বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে: দিনেশ ত্রিবেদী
অভিবাসীদের ঘৃণায় জ্বলছে ফ্রান্স: ট্রাম্প
সংবিধান সংশোধনে বিরোধী দল সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী