Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৫, ২২ নভেম্বর ২০২৫

সুপার ওভারের নাটকীয়তা

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস ক্রিকেট টুর্নামেন্টে এক রুদ্ধশ্বাস সেমিফাইনাল শেষে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। নির্ধারিত ২০ ওভারে দুই দলই ১৯৪ রান তুললে ম্যাচ গড়ায় উত্তেজনাপূর্ণ সুপার ওভারে, যেখানে শেষ পর্যন্ত জয় তুলে নেয় লাল-সবুজের তরুণরা।

ম্যাচের শুরু থেকেই ব্যাট হাতে আগ্রাসী ছিলো বাংলাদেশ। ওপেনার জিসান ও হাবিবুর রহমান দারুণ সূচনা এনে দলকে এগিয়ে নেন। ১৪ বলে ২৬ রান করে জিসান ফিরলেও হাবিবুর একাই দাঁড়িয়ে ছিলেন প্রাচীর হয়ে। চার-ছয়ের মারমুখী ব্যাটিংয়ে ৪৬ বলে ৬৫ রানের ইনিংস দলকে টেনে নেন তিনি। তবে মিডল অর্ডারে কেউই তাকে যথাযথ সঙ্গ দিতে পারেননি—আবরার ১৩, আকবর ৯ এবং রনি ০ রানে বিদায় নেন পরপর।

কিন্তু শেষ দিকে এসে ম্যাচের চেহারা পাল্টে দেন এসএম মেহরব হোসেন ও ইয়াসির আলী রাব্বি। দুটি উইকেট হাতে রেখে ইনিংসের শেষ ১২ বল থেকে আসে অবিশ্বাস্য ৫০ রান। মেহরব মাত্র ১৮ বলে ৪৮ রানে অপরাজিত থেকে দলকে বড় সংগ্রহ এনে দেন, ইয়াসিরও ৯ বলে ১৭ রানে তাকে দারুণ সঙ্গ দেন। ৬ উইকেটে ১৯৪ রান করে বাংলাদেশ ‘এ’ দল।

ভারতের বোলারদের মধ্যে বাজে দিন কাটিয়েছেন বিজয়কুমার—উইকেটশূন্য থেকে ৪ ওভারে খরচ করেছেন ৫১ রান। মিতব্যয়ী বোলিং করেছেন সুযশ শর্মা (৪-১৭-১)। গুরজাপনিত সিং নিয়েছেন ২ উইকেট।

১৯৫ রানের টার্গেটে ভারতও শুরুটা করে ভয়ঙ্কর। বৈভব সূর্যবংশীর ১৫ বলে ৩৮ এবং প্রিয়াংশ আর্যর ২৩ বলে ৪৪—পাওয়ারপ্লেতেই ভারত এগিয়ে যেতে শুরু করে। শেষদিকে জিতেশ শর্মা (৩৩) এবং আশুতোষ শর্মা (১৩) চেষ্টা চালালেও বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং ম্যাচটিকে শেষ বল পর্যন্ত জমিয়ে রাখে। জয়ের জন্য শেষ বলে ভারতের দরকার ছিলো ৪ রান। আকবর আলীর বল থেকে ৩ রান তুলতেই ম্যাচ গড়ায় সুপার ওভারে।

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন রাকিবুল হাসান ও আবু হায়দার রনি। রিপন মন্ডল ও আবদুল গাফফার সাকলাইন নেন ১টি করে উইকেট।

সুপার ওভারে ব্যাট করতে নেমে ভারত বড় ধাক্কা খায় প্রথম বলেই—রিপন মন্ডলের বলে আউট জিতেশ শর্মা। পরের বলেই ক্যাচ দেন আশুতোষ। তিন বলে ০ রানেই অলআউট হয়ে যায় ভারত ‘এ’ দল।

জবাবে মাত্র ১ রানের লক্ষ্য নিয়ে শুরুটা ভালো হয়নি বাংলাদেশেরও। প্রথম বলেই আউট ইয়াসির আলী চৌধুরী। তবে চাপ কাটিয়ে ওঠে দল। দ্বিতীয় বলেই বোলার সুয়াশ শর্মার ওয়াইডে আসে ম্যাচ জয়ের সে এক রান।

রুদ্ধশ্বাস এ জয়ে বাংলাদেশ ‘এ’ দল উঠল টুর্নামেন্টের ফাইনালে। লাল-সবুজের তরুণরা এখন শিরোপার হাতছানিতে, যেখানে তাদের প্রতিপক্ষ হবে রোববার শ্রীলঙ্কা অথবা পাকিস্তান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮