Sobar Desh | সবার দেশ মোঃ সেলিম রানা: স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০৩:০১, ১ ডিসেম্বর ২০২৫

অপহরণ, জিম্মি ও বেতন প্রতারণার অভিযোগ

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিরা দালাল চক্রের খপ্পরে
দালাল চক্রের মূল হোতা জসিম। ছবি: সবার দেশ

সৌদি আরবের জেদ্দা শহরে আল ফাদলিয়া–জসিম নেতৃত্বাধীন একটি দালাল চক্রের বিরুদ্ধে বাংলাদেশি প্রবাসীদের অপহরণ, জিম্মি করে রাখা ও বেতন প্রতারণার গুরুতর অভিযোগ উঠেছে। 

মিথ্যা আশ্বাসে চাকরির প্রলোভন দেখিয়ে শ্রমিকদের ফাঁদে ফেলে, কাজ করিয়ে মাস শেষে বেতন না দেয়া এবং প্রতিবাদ করলে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা প্রায় নিয়মিত বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

অভিযোগ রয়েছে, চক্রটি বিশেষ কয়েকটি গাড়ি ব্যবহার করে প্রবাসীদের অপহরণ ও জিম্মি করে রাখে। গাড়ির নম্বরগুলো হলো—

৯৬২৪, ৭২৩৭ এবং ৮৮২৫। এসব গাড়িতে মানুষ তোলা–নামানোর ঘটনাও নজরে এসেছে বলে জানা যায়।

চক্রের সদস্যদের পরিচয়

প্রাপ্ত তথ্য অনুযায়ী, দালাল চক্রটির সাথে যুক্ত কয়েকজনের নাম নিম্নরূপ—

  • গফুর: পিরোজপুর
  • শ্যামল: কুষ্টিয়া, ভেড়ামারা
  • সুহেল দালাল এবং অপহরণকারী: টাঙ্গাইল
  • জসিম মিয়া মূল হোতা: কুষ্টিয়া
  • কাউছার, আরমান,বাদশা,কাওসার, সজিব: গাইবান্ধা
  • শাহজালাল: চাঁদপুর
  • সৌরভ: রাঙ্গামাটি

ভুক্তভোগীরা জানিয়েছেন, চক্রটির বিরুদ্ধে ভিডিও, ভয়েস রেকর্ডসহ বিভিন্ন প্রমাণ সংগ্রহ করা হয়েছে, যা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দেয়ার প্রস্তুতি চলছে।

বাংলাদেশি প্রবাসীদের সতর্কতা

প্রবাসীদের সতর্ক থাকতে এবং এমন চক্রের সাথে কোনও ধরনের লেনদেন বা চুক্তিতে জড়িত না হতে অনুরোধ জানানো হয়েছে। কোনো সন্দেহজনক কার্যকলাপ, অপহরণ বা জিম্মি পরিস্থিতির ক্ষেত্রে সৌদি পুলিশের জরুরি নম্বর ৯৯৯–এ দ্রুত যোগাযোগ করার আহ্বান জানানো হচ্ছে।

বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে কঠোর নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন সচেতন মহল।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!