Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩২, ২৩ নভেম্বর ২০২৫

যাত্রাবাড়ী হত্যা মামলায় ফেঁসে গেলেন সংবাদ পাঠিকা

যাত্রাবাড়ী হত্যা মামলায় ফেঁসে গেলেন সংবাদ পাঠিকা
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর মীরহাজীরবাগে গত ১২ নভেম্বর এক গণপিটুনিতে নিহত হয়েছেন বাপ্পি নামের এক যুবক। হত্যাকাণ্ডের ঘটনায় ভিকটিমের মা পারুল বেগম যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। 

মামলায় চুরির ঘটনার সঙ্গে যুক্ত ওই বাড়ির গৃহকর্তা ও গৃহকর্ত্রীসহ সবাইকে আসামি করা হয়। পুলিশ গ্রেফতার করে গৃহকর্ত্রী ফৌজিয়া রওশন প্রীতিকে। পরে আদালতে হাজির করে তাকে কারাগারে পাঠানো হয়।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, মীরহাজীরবাগে সপরিবারে বসবাস করেন বেসরকারি টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা ফৌজিয়া রওশন ওরফে প্রীতি। ঘটনার দিন, ১১ নভেম্বর, তার বাসার জানালার পাশে রাখা ভ্যানিটি ব্যাগ চুরি হয়, যার মধ্যে মোবাইল ফোন, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিলো। বিষয়টি আশপাশের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে স্থানীয়রা চোর সন্দেহে বাপ্পিকে তার বাসা থেকে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদের সময় সেখানে উপস্থিত কিছু উচ্ছৃঙ্খল যুবক বাপ্পিকে বেধম মারপিট করে রাস্তায় ফেলে দেয়। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে তিনি মারা যান।

মামলার অভিযোগ অনুযায়ী, প্রীতিকে হুকুমের আসামি এবং তার শিশু পুত্র ইনানকে ২ নম্বর আসামি করা হয়। পারুল বেগম নিজে পড়ালেখা না জানায়, তাই এক চক্র তার স্বাক্ষর ব্যবহার করে মামলা দায়ের করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রীতিকে গ্রেফতার করে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে বাদী পারুল বেগম বলেন, প্রীতি ও তার ছেলে ইনানকে ফাঁসানোর জন্য যদি মামলায় যুক্ত করা হয়, তা অন্যায়। আমার ছেলের হত্যার প্রকৃত দোষীদের বিচার হওয়া প্রয়োজন। নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায়।

মামলার বাদী প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার