Sobar Desh | সবার দেশ মোঃ সেলিম রানা: স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:১২, ২৩ নভেম্বর ২০২৫

তিন প্রবাসী নারী ও এক স্থানীয় নাগরিক গ্রেফতার

মালদ্বীপে স্পা সেন্টারে যৌন বাণিজ্যের অভিযোগ

মালদ্বীপে স্পা সেন্টারে যৌন বাণিজ্যের অভিযোগ
ছবি: সংগৃহীত

মালদ্বীপের রাজধানী মালে সিটিতে যৌন বাণিজ্যের অভিযোগে তিন বিদেশি নারী ও এক মালদ্বীপি নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। বুধবার এক সরকারি বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে মালদ্বীপ পুলিশ।

পুলিশ জানায়, মালে সিটির এইচ. আরিহিয়া এলাকার তৃতীয় তলায় অবস্থিত ‘পিস স্যালন অ্যান্ড স্পা’–তে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। সোমবার পরিচালিত ওই অভিযানে যৌন কার্যকলাপের বিনিময়ে অর্থ লেনদেন ও পতিতাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন মালদ্বীপের নাগরিক — মোহাম্মদ সামাম রশিদ (২৮), ভিলিংগিলি এলাকার বাসিন্দা

এ ছাড়া তিনজন থাই নারীকে আটক করা হয়েছে:

  • জুনপেন কুনবোনফিটাক (৩৮)
  • পাচরিধা বান্নাবোদি (২৪)
  • সুপাভাদি জোমতারাক (২৪)

বিবৃতিতে আরও জানানো হয়, স্থানীয় নাগরিক মোহাম্মদ সামাম রশিদকে ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে এবং তিন থাই নারীকে ৩০ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। মামলাটি এখনও তদন্তাধীন।

মালদ্বীপ পুলিশের প্রকাশিত পরিসংখ্যানে দেখা যায়, দেশটিতে যৌন বাণিজ্য ও সংশ্লিষ্ট অভিযোগে গ্রেফতার হওয়াদের বড় অংশই বিদেশি নারী। দেশটির আইনশৃঙ্খলা বাহিনী বলছে, এসব অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি অনুসরণ করা হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এনসিপিতে যোগ দিচ্ছেন জুলাই আন্দোলনের নেতারা
খালেদা-তারেক গ্রেফতারে চাপ ছিলো দুই সম্পাদকের
ফ্রান্সে অভিবাসন ব্যবস্থায় বড় পরিবর্তনের আভাস
হরমুজে মার্কিনী ‘পুলিশি’ জাহাজকে ডুবিয়ে দিবে ইরান
হরমুজে জাহাজ চলাচলে সুখবর দিলো ইরান
জ্বালানি সংকটে স্থগিত বার কাউন্সিল নির্বাচন
রাজনীতি নয়, ধর্মীয় বিষয়েই সীমাবদ্ধ থাকুন: পোপকে ভ্যান্স
‘কুষ্টিয়ায় পীর হত্যায় জামায়াত জড়িত নয়’
ইসরায়েলগামী অস্ত্রচালান বেলজিয়ামে জব্দ
ইকবাল সোবহান চৌধুরীকে বিমানবন্দরে আটকালো পুলিশ
ইরানের সঙ্গে সমঝোতায় আশাবাদী হোয়াইট হাউস
জ্বালানি সংকট মেটাতে ২০০ কোটি ডলার সহায়তা চাইলো বাংলাদেশ
পাকিস্তানের সেনাপ্রধান তেহরানে
শিগগিরই প্রাথমিকে ৬০ হাজার শিক্ষক নিয়োগ
বাংলাদেশকে ২ কোটি ১৯ লাখ হাম-রুবেলা টিকা দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিলের হুমকি ট্রাম্পের
মালয়েশিয়ায় স্থানান্তর করা হলো মির্জা আব্বাসকে