Sobar Desh | সবার দেশ বিনোদন ডেস্ক

প্রকাশিত: ০২:১০, ২৩ নভেম্বর ২০২৫

আপডেট: ০২:২৯, ২৩ নভেম্বর ২০২৫

বুদ্ধিদীপ্ত উত্তরই ফাতেমাকে এনে দিলো মিস ইউনিভার্সের মুকুট

বুদ্ধিদীপ্ত উত্তরই ফাতেমাকে এনে দিলো মিস ইউনিভার্সের মুকুট
ছবি: সংগৃহীত

শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টায় থাইল্যান্ডের ব্যাংকক শহরে মিস ইউনিভার্স ২০২৫-এর ফাইনাল পর্ব শুরু হয়। ফাইনালে উঠেছিলেন পাঁচ দেশের প্রতিনিধি—মেক্সিকো, থাইল্যান্ড, ফিলিপাইন, ভেনিজুয়েলা ও আইভরিকোস্ট। বিচারকমণ্ডলী প্রতিযোগীদের দুটি করে প্রশ্ন করেন, যার উত্তর ভিত্তিতে চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করা হয়।

মেক্সিকোর প্রতিনিধি ফাতিমা বশ ৭৪তম মিস ইউনিভার্স নির্বাচিত হন। তার আগে ১৯ নভেম্বর ১২০ প্রতিযোগীর মধ্য থেকে সেরা ৩০ জন বাছাই করা হয়েছিল, যেখানে ছিলেন বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা। এরপর সুইমিং কস্টিউম রাউন্ড ও গাউন ওয়াক সেশনের মাধ্যমে বাছাই করা হয় সেরা পাঁচ প্রতিযোগী।

প্রথম প্রশ্নটি ছিল স্বতন্ত্র, যেখানে ফাতিমাকে জিজ্ঞাসা করা হয়, ২০২৫ সালে নারীদের প্রধান চ্যালেঞ্জগুলো কী এবং আপনি মিস ইউনিভার্স খেতাব ব্যবহার করে কিভাবে নারীদের জন্য নিরাপদ স্থান তৈরি করবেন? ফাতিমা উত্তর দেন,

নারীদের জন্য পৃথিবী এখন চ্যালেঞ্জের। তিনি বলেন, একজন নারী ও মিস ইউনিভার্স হিসেবে আমি অন্যদের কল্যাণে আমার বক্তব্য এবং শক্তি কাজে লাগাবো; আমরা এখানে এসেছি কথা বলার জন্য, পরিবর্তন আনার জন্য। আমরা নারী, আমরা সাহসী—আমরা ইতিহাস গড়তে জানি।

দ্বিতীয় প্রশ্ন ছিলো, আপনি মিস ইউনিভার্স হিসেবে প্ল্যাটফরমটি কিভাবে তরুণীদের ক্ষমতায়নের জন্য ব্যবহার করবেন? ফাতিমার সংক্ষিপ্ত, শক্তিশালী উত্তর ছিলো,

নিজের স্বকীয়তার শক্তিতে আস্থা রাখো। নিজের ওপর বিশ্বাস রাখো। তোমার স্বপ্নের মূল্য আছে। তোমার হৃদয় অমূল্য। তোমার মূল্য সম্পর্কে অন্য কেউ যেন সন্দিহান না হয়। তুমি শক্তিশালী, আর তোমার কণ্ঠস্বর সবার কানে পৌঁছুক।

প্রশ্নোত্তর শেষে মেক্সিকোর ফাতিমা বশ মুকুট জিতে সেরা হন। থাইল্যান্ডের প্রভিনার সিং প্রথম রানার আপ এবং ভেনিজুয়েলার স্টেফানি আবাসালি দ্বিতীয় রানার আপ হন। ফিলিপাইনের আহতিসা মানালো চতুর্থ এবং আইভরিকোস্টের অলিভিয়া ইয়াসে পঞ্চম অবস্থানে থাকেন।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

রোম পুড়লে নিরো হয়ে বাঁশি বাজাবো না: জামায়াত আমির
আবারও হরমুজ প্রণালি বন্ধ করলো ইরান
জানালার ফাঁক দিয়ে নজর, নিয়োগ পরীক্ষার কেন্দ্র ঘুরলেন শিক্ষামন্ত্রী
দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী