Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪৭, ১ ডিসেম্বর ২০২৫

হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ

হাসিনা-রেহানা-টিউলিপের প্লট দুর্নীতি মামলার রায় আজ
ছবি: সংগৃহীত

রাজধানীর পূর্বাচলে রাজউকের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনি হাসিনা, তার বোন শেখ রেহানা এবং রেহানার কন্যা ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকসহ ১৭ জনের বিরুদ্ধে রায় ঘোষণা হবে আজ সোমবার। 

ঢাকার বিশেষ জজ-৪-এর বিচারক রোবিউল আলম সকাল ১১টার পর মামলাটির রায় ঘোষণা করবেন।

এর আগে প্লট দুর্নীতির তিন মামলায় ২৭ নভেম্বর শেখ হাসিনাকে ৭ বছর করে মোট ২১ বছরের কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ৫ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবারের রায়ে নতুন করে শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিক সাজার মুখোমুখি হতে পারেন। মামলায় প্রধান আসামি হিসেবে রাখা হয়েছে শেখ রেহানাকে, দুই নম্বর আসামি টিউলিপ এবং শেখ হাসিনাকে তিন নম্বর আসামি হিসেবে।

অন্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ, সাবেক সচিব ও অতিরিক্ত সচিব, সাবেক পরিচালক ও অন্যান্য কর্মকর্তারা। কারাগারে আছেন খুরশীদ আলম, বাকিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, সরকারের সর্বোচ্চ পদে থাকাকালীন শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেছেন। তারা বরাদ্দ পাওয়ার যোগ্য না হওয়া সত্ত্বেও পূর্বাচল আবাসন প্রকল্পের ২০৩ নং রাস্তার ৬টি প্লট নিজেদের নামে বরাদ্দ নেন। মামলার চার্জগঠন করা হয় ৩১ জুলাই, এবং আদালতে ৩২ জন সাক্ষ্য দিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা