Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩০, ২৫ জানুয়ারি ২০২৬

বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের, নিষেধাজ্ঞার হুঁশিয়ারি আইসিসির

বিশ্বকাপ বয়কটের হুমকি পাকিস্তানের, নিষেধাজ্ঞার হুঁশিয়ারি আইসিসির
ছবি: সংগৃহীত

আসন্ন পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের হুমকি দেয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপর কঠোর অবস্থান নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা স্পষ্ট করে জানিয়েছে, পাকিস্তান যদি টুর্নামেন্টে অংশ না নেয়ার সিদ্ধান্তে অটল থাকে, তাহলে তাদের বিরুদ্ধে কঠিন নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি শুধু বিশ্বকাপ থেকেই নয়, পাকিস্তানকে এশিয়া কাপ থেকেও বাদ দেয়ার বিষয়টি বিবেচনা করছে। পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজ বাতিল, এমনকি পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় এনওসি না দেয়ার মতো শাস্তিমূলক পদক্ষেপও আলোচনায় রয়েছে।

এ সংকটের সূচনা হয় গত শনিবার, যখন আইসিসি আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অংশগ্রহণকারী তালিকা থেকে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেয়। আইসিসির যুক্তি ছিলো, ভারতের মাটিতে বাংলাদেশ দলের জন্য কোনও বিশ্বাসযোগ্য নিরাপত্তা ঝুঁকি নেই এবং বিসিবির ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার দাবি ছিলো অযৌক্তিক।

আইসিসির পক্ষ থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টের সূচি ও কাঠামোর অখণ্ডতা রক্ষা এবং নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থেই তারা এ কঠোর সিদ্ধান্ত নিয়েছে। তবে পিসিবি এ সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে। বোর্ড সভাপতি মহসিন নাকভি আইসিসির সিদ্ধান্তকে অন্যায় এবং দ্বিমুখী নীতির উদাহরণ হিসেবে অভিহিত করেছেন।

নাকভি বলেন, বাংলাদেশের মতো একটি গুরুত্বপূর্ণ অংশগ্রহণকারী দলকে বাদ দেয়া বিশ্ব ক্রিকেটের জন্য নেতিবাচক ও বিপজ্জনক নজির হয়ে থাকবে। তার মতে, এ সিদ্ধান্ত ভবিষ্যতে আরও বড় রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতার জন্ম দিতে পারে।

পিসিবি সভাপতি আরও জানান, বিশ্বকাপে অংশগ্রহণ বা বয়কটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে পাকিস্তান সরকারের ওপর নির্ভর করছে। প্রধানমন্ত্রী বর্তমানে দেশের বাইরে অবস্থান করায় তার দেশে ফেরার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

তিনি স্পষ্ট করে বলেন, পাকিস্তান আইসিসির নির্দেশনার চেয়ে নিজেদের সরকারের সিদ্ধান্তকে অগ্রাধিকার দেয়। পরিস্থিতির যেকোনও সম্ভাব্য পরিণতির জন্য পিসিবির কাছে ‘প্ল্যান এ, বি, সি ও ডি’ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

পাকিস্তানের এ কড়া অবস্থানের ফলে আয়োজক দেশ ভারত এবং আইসিসির সঙ্গে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ক্রিকেট বিশ্লেষকদের মতে, আইসিসি ও পিসিবির এই পাল্টাপাল্টি অবস্থান বিশ্ব ক্রিকেটে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে।

যদি পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপ বয়কটের পথে হাঁটে এবং আইসিসি তাদের ওপর দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে এর প্রভাব পড়বে বৈশ্বিক ক্রিকেটের রাজস্ব, সম্প্রচার চুক্তি এবং আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারতে অনুষ্ঠিতব্য ২০ দলের এই টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ এখন অনেকটাই পাকিস্তান সরকারের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

যুদ্ধবিরতি ভেঙে মধ্যপ্রাচ্যে ফের সংঘাত
নতুন করে কাউকে ‘শেখ হাসিনা’ হতে দেয়া হবে না: সারজিস
কোয়ার্টারে সুইজারল্যান্ড, ইতিহাসে আর্জেন্টিনার দাপট
বিদ্যুতের চুক্তি বাতিল সম্ভব নয়, দাম কমানোর চেষ্টা চলছে: জ্বালানিমন্ত্রী
‘আজ রাতেই ইরানে শক্তিশালী হামলা’— হুঁশিয়ারি ট্রাম্পের
টানা বৃষ্টিতে পাহাড়ধসের শঙ্কা, রাঙ্গামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ
সায়েদাবাদ বাস টার্মিনাল সরছে কাঁচপুরে, প্রকল্প অনুমোদন
শাপলা গণহত্যার তদন্ত শেষ, হাসিনাসহ বাহিনী প্রধানরা আসামী
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক প্রধানমন্ত্রীর উপস্থিতি
এনসিপির সমাবেশে হামলার ঘটনায় সংসদে উত্তাপ
দুই গোলে পিছিয়েও ইতিহাস গড়া জয় আর্জেন্টিনার
কোমে খামেনির জানাজায় জনসমুদ্র
সংসদে কথা বলতে দেয় না, জনসভায় বোমা নিক্ষেপ করা হয়: অভিযোগ নাহিদ ইসলামের
বন্যার কারণে দুই জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা