Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৮, ২৫ জানুয়ারি ২০২৬

বাংলাদেশকে বাদ দেয়ায় পাকিস্তানের কড়া প্রতিক্রিয়া

আইসিসি নয়, সরকারের প্রতি আনুগত্য পিসিবি

আইসিসি নয়, সরকারের প্রতি আনুগত্য পিসিবি
ছবি: সংগৃহীত

বাংলাদেশকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বলেন, বিশ্বকাপ বয়কট করা পাকিস্তান সরকারের সিদ্ধান্ত। আইসিসি নয়, আমরা পাকিস্তান সরকারের প্রতি বেশি আনুগত্যশীল। সরকার যা বলবে, আমরা তা পালন করবো। সরকারের নির্দেশে আমরাও বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবো, যোগ করেন তিনি।

এর আগে বাংলাদেশ ভারতে খেলতে যাওয়ার জন্য অস্বীকৃতি জানায়, এবং কেবল সময়ের অপেক্ষা ছিল বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়ার। এ পরিস্থিতিতে আইসিসি বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক বিবৃতিতে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করে। আইসিসি’র প্রধান নির্বাহী সংযোগ গুপ্তা বোর্ড সদস্যদের জানিয়েছিলেন, বাংলাদেশের দাবি আইসিসি নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। বিসিবি আইসিসি বোর্ডের এ সিদ্ধান্ত মানছে না এবং তাই বাংলাদেশকে বাদ দিয়ে অন্য একটি দলকে আমন্ত্রণ জানানো ছাড়া উপায় ছিলো না।

আইসিসি গত বুধবার জানিয়েছে, বাংলাদেশকে খেলতে হলে ভারতে গিয়েই খেলতে হবে। তবে সরকারের অনুমোদন না পাওয়ায় বিসিবি শেষ পর্যন্ত ভারতে ভেন্যুতে অংশ নিতে অস্বীকার করে। বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ না পাওয়া দলের মধ্যে সর্বোচ্চ র‍্যাঙ্কিং থাকা স্কটল্যান্ডকে বাংলাদেশের স্থলে ‘সি’ গ্রুপে খেলানো হবে। স্কটল্যান্ড ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং ১৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে নেপালের বিপক্ষে খেলবে।

বিসিবি জানায়, ভারতের উগ্রপন্থি হুমকির কারণে গত ৩ জানুয়ারি মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দিয়েছে বিসিসিআই। একজন খেলোয়াড়ের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বাংলাদেশ দল, সমর্থক ও সাংবাদিকদের নিরাপত্তা ভারত কীভাবে দেবে?—এ প্রশ্ন তুলে বিসিবি শ্রীলঙ্কায় ম্যাচ স্থানান্তরের দাবি জানিয়েছিলো। তবে আইসিসি বোর্ডে ভোটাভুটিতে অধিকাংশ সদস্য দেশভেন্যু না বদলানোর পক্ষে মত দেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা