Sobar Desh | সবার দেশ ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৩, ২৪ জানুয়ারি ২০২৬

স্কটল্যান্ডের অন্তর্ভুক্তি নিশ্চিত

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ার আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির

বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ার আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির
ফাইল ছবি

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আর অংশ নিচ্ছে না বাংলাদেশ। টাইগারদের পরিবর্তে টুর্নামেন্টে খেলবে স্কটল্যান্ড। শনিবার (২৪ জানুয়ারি) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসির বিবৃতিতে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আইসিসির সিদ্ধান্তের সঙ্গে একমত না হওয়ায় এবং টুর্নামেন্ট সংক্রান্ত বাধ্যবাধকতা পূরণে অপারগতা প্রকাশ করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে বাংলাদেশকে বাদ দিয়ে বিকল্প দল হিসেবে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে নিরাপত্তা শঙ্কার কথা উল্লেখ করে বিসিবি আইসিসিকে জানায়, বাংলাদেশ দল ভারতে গিয়ে বিশ্বকাপ খেলবে না। বিকল্প হিসেবে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজনের প্রস্তাব দেয়া হলেও আইসিসি সে প্রস্তাবে সম্মতি দেয়নি। পরবর্তীতে একাধিক দফা আলোচনা ও সময়সীমা বেঁধে দেয়ার পরও অবস্থান পরিবর্তন না করায় আইসিসি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়।

বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পাওয়া স্কটল্যান্ড প্রাথমিক পর্বে গ্রুপ ‘সি’-তে অংশ নেবে এবং নির্ধারিত সূচি অনুযায়ী তাদের ম্যাচগুলো খেলবে।

বিশ্বকাপ থেকে বাংলাদেশের বাদ পড়ার ঘটনাকে কেন্দ্র করে দেশের ক্রিকেট অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেট রাজনীতি ও কূটনৈতিক প্রভাব নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা