Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৩, ১৬ অক্টোবর ২০২৬

আপডেট: ০০:৪৪, ১৬ অক্টোবর ২০২৬

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ছবি: সংগৃহীত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে টানা ছুটি থাকলেও রফতানিমুখী তৈরি পোশাক কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম চালু থাকবে। তবে সনাতন ধর্মাবলম্বী শ্রমিকেরা পূজার ছুটি পাবেন। এ ছুটি তাদের নৈমিত্তিক বা অর্জিত ছুটি থেকে সমন্বয় করা হবে।

তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ এবং নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর নেতারা এ তথ্য জানিয়েছেন। তাদের ভাষ্য, দুর্গাপূজা উপলক্ষে কারখানাগুলোতে আলাদাভাবে সাধারণ ছুটি ঘোষণা করা হবে না। উৎপাদন কার্যক্রম স্বাভাবিক থাকলেও সনাতন ধর্মাবলম্বী শ্রমিকেরা ছুটি নিতে পারবেন। তবে সে ছুটি তাদের নৈমিত্তিক বা অর্জিত ছুটি হিসেবে গণ্য হবে।

গত ৭ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, সাপ্তাহিক ও সরকারি ছুটি মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিন ছুটি থাকবে।

এরপর গত ১২ অক্টোবর বেসরকারি খাতের ছুটি নিয়ে প্রজ্ঞাপন জারি করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এতে বলা হয়, বেসরকারি খাতের শিল্পকারখানা ও প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণার বিষয়ে শ্রম আইন অনুযায়ী মালিক ও শ্রমিকপক্ষ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে।

বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম জানান, বছরের শুরুতে ট্রেড ইউনিয়ন অথবা অংশগ্রহণ কমিটির সঙ্গে আলোচনা করে প্রতিটি তৈরি পোশাক কারখানার ১৩ দিনের ছুটির তালিকা চূড়ান্ত করা হয়। এ তালিকায় দুই ঈদে তিন দিন করে মোট ছয় দিনের ছুটি ছাড়াও মে দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবসসহ বিভিন্ন উৎসব ও দিবসের ছুটি থাকে।

সাধারণত এ তালিকায় দুর্গাপূজার ছুটি অন্তর্ভুক্ত থাকে না। ফলে সনাতন ধর্মাবলম্বী শ্রমিকেরা পূজার সময় ছুটি নিলে তা তাদের নৈমিত্তিক বা অর্জিত ছুটি থেকে সমন্বয় করা হয়।

এদিকে দুর্গাপূজার ছুটি নিয়ে গত বুধবার সদস্য কারখানাগুলোর জন্য নির্দেশনা দিয়েছে বিজিএমইএ। এতে শ্রম আইন ও বিধিমালা অনুযায়ী নির্ধারিত উৎসব ছুটির নিয়ম অনুসরণ করে নিজ নিজ কারখানার শ্রমিকদের ছুটি দেয়ার অনুরোধ জানানো হয়েছে।

সরকারের ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে গত ৮ অক্টোবর বিজিএমইএর ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছিলো। তবে এ ছুটিকে কয়েকটি গণমাধ্যম তৈরি পোশাক কারখানায় টানা তিন দিনের ছুটি হিসেবে প্রচার করে। এতে বিভ্রান্তি তৈরি হয়। পরে ২২ অক্টোবরের ছুটি বাতিল করা হয়েছে বলে জানান বিজিএমইএর সভাপতি।

অন্যদিকে, শ্রমিকদের পূজার ছুটির বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন শ্রমিকনেতারা। বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার বলেন, সনাতন ধর্মাবলম্বী শ্রমিকদের দুর্গাপূজার ছুটি নৈমিত্তিক বা অর্জিত ছুটি থেকে কেটে নেয়া হলে সেটিকে প্রকৃত অর্থে উৎসবের ছুটি বলা যায় না। তার মতে, উৎসব উপলক্ষে শ্রমিকেরা যে ছুটি পান, তা উৎসব ছুটি হিসেবেই বিবেচিত হওয়া উচিত।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য