Sobar Desh | সবার দেশ লক্ষীপুর প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৯, ১ জুন ২০২৬

লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে এক গৃহবধূকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে আল আমিন ছৈয়াল নামে এক যুবদল নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (৩১ মে) বিকেলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও লক্ষ্মীপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার (৩০ মে) রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

অভিযুক্ত আল আমিন ছৈয়াল সদর উপজেলার চররমনী মোহন ইউনিয়নের উত্তর চররমনী গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ইউনিয়ন যুবদলের সদস্য বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর স্বামী দীর্ঘদিন ধরে প্রবাসে অবস্থান করছেন। এ সুযোগে আল আমিন বিভিন্ন সময়ে তাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে সাড়া না দেয়ায় অভিযুক্ত ব্যক্তি প্রায়ই তার বাড়ির টিনের চালে ইট-পাটকেল নিক্ষেপ করে ভয়ভীতি প্রদর্শন করতেন বলে অভিযোগ করা হয়েছে।

এ কারণে প্রায় নয় মাস আগে ওই গৃহবধূ বাবার বাড়িতে চলে যান। পরে গত রমজান মাসে তিনি আবার শ্বশুরবাড়িতে ফিরে আসেন। কিন্তু এরপরও অভিযুক্ত তার প্রতি অনাকাঙ্ক্ষিত প্রস্তাব দেয়া অব্যাহত রাখেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

এজাহারে বলা হয়, গত ২৮ মে গভীর রাতে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে আগে থেকে ওত পেতে থাকা আল আমিন তাকে পেছন থেকে মুখ চেপে ধরে পাশের একটি সুপারি বাগানে নিয়ে যান। সেখানে গলায় ছুরি ঠেকিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী।

এ ঘটনায় কাউকে কিছু জানানো বা মামলা করলে ভুক্তভোগীর একমাত্র সন্তানকে হত্যার হুমকিও দেয়া হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর ভাই সাংবাদিকদের বলেন, আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার চাই। অপরাধী যেন সর্বোচ্চ শাস্তি পায়।

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আল আমিন ছৈয়ালের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার এসআই আবু হানিফ বলেন, মামলাটি তদন্তাধীন রয়েছে। এখনও অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হচ্ছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পিরোজপুরে গর্ত খুঁড়তে গিয়ে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
দর্শনা সীমান্তে ‘পুশইন’, নারী ও শিশুসহ আটক ১০
লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
প্রেমের টানে টাঙ্গাইলে চীনা স্কুলশিক্ষক
যুক্তরাষ্ট্রে রাসায়নিক ট্যাংক বিস্ফোরণে নিহত বেড়ে ১১
৪০০ টাকায় কেনা চামড়া বিক্রি ১৫০ টাকায়
মে মাসে মব সহিংসতায় সর্বোচ্চ ৩২ মৃত্যু: এমএসএফ
প্রাণনাশের শঙ্কায় ঈদে বাড়ি যাননি এনসিপি নেত্রী বর্ষা
জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী
জ্বালানি তেলের নতুন দাম, লিটারপ্রতি বাড়লো ৫ টাকা
জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী