ছাত্রদলের মামলায় জামিন হয়নি অয়ন রহমানের
কারামুক্ত এনসিপি নেতা তারেক রেজা
ঝিনাইদহে ছাত্রদলের দায়ের করা মামলায় গ্রেফতার হওয়া তারেক রেজা জামিন পেয়েছেন। সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি।
তবে একই মামলায় গ্রেফতার অয়ন রহমান খান–এর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
এর আগে সকাল ১০টার দিকে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামিপক্ষের আইনজীবীরা জামিন আবেদন করেন।
আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন। শুনানি শেষে আদালত এনসিপি নেতা তারেক রেজার জামিন মঞ্জুর করেন। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তিনি জেলা কারাগার থেকে মুক্তি পান।
অন্যদিকে একই মামলায় গ্রেফতার যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন আবেদন খারিজ করে দেন আদালত। ফলে আপাতত তাকে কারাগারেই থাকতে হচ্ছে।
মামলাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে মামলার বিষয়ে এখনও বিস্তারিত মন্তব্য দেয়নি সংশ্লিষ্ট তদন্ত সংস্থা।
সবার দেশ/কেএম




























