Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫০, ২ নভেম্বর ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীর জুলাই সনদ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা মন্ত্রণালয়ের

স্বরাষ্ট্রমন্ত্রীর জুলাই সনদ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা মন্ত্রণালয়ের
ফাইল ছবি

জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নেই—স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এমন বক্তব্যের একটি অংশ কয়েকটি গণমাধ্যমে শিরোনাম ও ফটোকার্ডে প্রকাশের পর সৃষ্ট বিভ্রান্তির ব্যাখ্যা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের বক্তব্য, স্বরাষ্ট্রমন্ত্রীর পুরো বক্তব্য প্রকাশ না করায় অনেকের মধ্যে ভুল ধারণা তৈরি হয়েছে। তার বক্তব্যে জুলাই সনদের রাজনৈতিক সমঝোতার গুরুত্বও তুলে ধরা হয়েছিলো।

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আয়োজিত ‘গণতান্ত্রিক অভিযাত্রা সেমিনার সিরিজ’-এর প্রথম পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এমপি। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘ইন্টেরিম গভমেন্টের সময় যে জুলাই জাতীয় সনদ হলো, তার কি কোনো আইনি ভিত্তি আছে? না। কিন্তু এর রাজনৈতিক সমঝোতাটা আইনি ভিত্তির চাইতেও বেশি।’

তবে কয়েকটি সংবাদমাধ্যম স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রথম অংশটুকু গুরুত্ব দিয়ে শিরোনাম ও ফটোকার্ড প্রকাশ করে। কোনো কোনো গণমাধ্যমের শিরোনাম ছিল, ‘অন্তর্বর্তী সরকারের করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী’। আবার কোথাও প্রকাশ করা হয়, ‘জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী’।

এ ধরনের শিরোনাম ও ফটোকার্ড দেখে অনেকের মধ্যে ধারণা তৈরি হয়, স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাতীয় সনদের বিরোধিতা করেছেন কিংবা সনদের গুরুত্ব অস্বীকার করেছেন। কিন্তু তাঁর বক্তব্যের পরের অংশে রাজনৈতিক সমঝোতার গুরুত্বকে আইনি ভিত্তির চেয়েও বেশি বলে উল্লেখ করা হয়েছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বক্তব্যের একটি অংশ আলাদা করে প্রকাশ করায় মূল বক্তব্যের তাৎপর্য যথাযথভাবে প্রতিফলিত হয়নি। ফলে বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পূর্ণাঙ্গ অংশ বিবেচনায় নিলে তাঁর অবস্থান সম্পর্কে সঠিক ধারণা পাওয়া সম্ভব।

জুলাই জাতীয় সনদ নিয়ে রাজনৈতিক ও আইনি বিতর্কের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রকাশের ধরন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মন্ত্রণালয়ের ব্যাখ্যায় মূলত বক্তব্যের দুই অংশ একসঙ্গে বিবেচনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে—সনদের আইনি ভিত্তি না থাকার কথা বলার পাশাপাশি এর রাজনৈতিক সমঝোতাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

তাহসিফ হত্যাকাণ্ড তদন্তে রহস্যময় গোলকধাঁধা
আন্দোলন চললে কারখানা বন্ধের হুঁশিয়ারি মালিকদের
পানি না এলে ভারতের পণ্যও আসবে না: নাহিদ ইসলাম
চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান রাষ্ট্রপতির
গার্মেন্টস অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন: স্বরাষ্ট্রমন্ত্রী
মধ্যরাতে দীপিকার বাড়িতে ভৌতিক শব্দ, জানালেন রহস্য!
স্বরাষ্ট্রমন্ত্রীর জুলাই সনদ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা মন্ত্রণালয়ের
ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্বে মিল্টন-জাহাঙ্গীর
চুয়েটে ক্লাস শুরুর ৬ দিনের মাথায় ফের শাটডাউন
মণিপুরে ভয়াবহ জাতিগত সংঘাত, নিহত ৫
শ্রমিক বিক্ষোভে ৫২৯ কারখানায় ছুটি ঘোষণা
কাতারের এলএনজি ট্যাংকারে হামলা, হরমুজ খুলতে ইরানের ৭ শর্ত
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ, অর্ধশতাধিক কারখানায় ছুটি
মিরপুরে নাশকতার সমন্বয়ক ইলিয়াস মোল্লার ভাগ্নে আলিফ: ডিবি
শ্রমিক আন্দোলনে নাশকতার চেষ্টা, আ.লীগের ১১ নেতাকর্মী গ্রেফতার
মিরপুরে পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে মেট্রো স্টেশন
এপস্টেইন কাণ্ডে ট্রাম্পের আইনি পরাজয়