Sobar Desh | সবার দেশ মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৪, ১২ মে ২০২৬

উচ্ছেদ করে মালিককে দখল ফিরিয়ে দিলেন আদালত

আমতলীতে অবৈধ জমি দখলে ১৫ দিনের কারাদণ্ড

আমতলীতে অবৈধ জমি দখলে ১৫ দিনের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

বরগুনা জেলার আমতলী উপজেলায় অবৈধভাবে জমি দখল করার অভিযোগে খাদিজা বেগম নামে এক নারীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বেদখল হওয়া জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রকৃত মালিককে জমির দখল বুঝিয়ে দেয়া হয়েছে।

রোববার (১১ মে) বিকেলে আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংক্ষিপ্ত বিচার (সামারি ট্রায়াল) পরিচালনা করেন। বিচারিক কার্যক্রম শেষে অভিযুক্ত খাদিজা বেগমকে দোষী সাব্যস্ত করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি দখল নিয়ে বিরোধ চলছিলো। অভিযোগের ভিত্তিতে আদালত ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে অবৈধ দখলের সত্যতা পেলে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন। পরে প্রশাসনের উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমির প্রকৃত মালিককে দখল ফিরিয়ে দেয়া হয়।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা আদালতের এ পদক্ষেপকে দ্রুত ও কার্যকর বিচার হিসেবে প্রশংসা করেছেন। তারা বলেন, এ ধরনের উদ্যোগ অবৈধ দখলদারদের জন্য কঠোর বার্তা হিসেবে কাজ করবে এবং সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পেতে উৎসাহিত হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

শাপলা গণহত্যা ঠেকানো গেলে জুলাই গণহত্যা হতো না: নাহিদ ইসলাম
বিএনপি–জামায়াতের মত নিয়েই বাণিজ্যচুক্তি হয়েছিলো: ফরিদা আখতার
শার্শায় পুলিশের বিশেষ অভিযানে ৭ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার
সার্জনের ছুরি থেকে দর্শকের চোখ: লন্ডন জু-তে বদলে গেলো সংরক্ষণের সংজ্ঞা
আমতলীতে অবৈধ জমি দখলে ১৫ দিনের কারাদণ্ড
ফ্রান্সে হান্টাভাইরাস আতঙ্ক, সতর্কতা জারি
নাহিদের আগুনে পুড়লো পাকিস্তান, ঐতিহাসিক জয় বাংলাদেশের
শেখ হাসিনা ও আ’লীগকে ‘থু ‍থু’ দেবে জনগণ: স্পিকার
হাম ও উপসর্গে আরও ৯ শিশুর প্রাণহানি
হামে মৃত্যুর অর্ধেকেরই টিকা নেয়ার বয়স হয়নি
শিক্ষার্থীদের দক্ষ করে তুলতেই বদলানো হচ্ছে শিক্ষাক্রম: প্রধানমন্ত্রী
ইরানে গোপনে হামলা চালিয়েছিলো আরব আমিরাত
সীমান্তে কাঁটাতারের বেড়া ভারতের নিজস্ব বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী
আইন ভেঙে এসআইবিএলের প্রশাসক বদলি
ইউনূস আমলেও টিকা ছিলো, আন্দোলনরত স্বাস্থ্যকর্মীরা কাজ করেনি
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছাত্রদল নেতারা আসনে, দাঁড়িয়ে শিক্ষকরা
সিগারেটের দাম বাড়িয়ে ১৭ থেকে ৩৫ টাকার প্রস্তাব
দুর্নীতি ও লুটপাট করলে ফ্যাসিস্ট সরকারের পরিণতি হবে: খায়রুল কবির