Sobar Desh | সবার দেশ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৯, ১২ মে ২০২৬

আপডেট: ০০:১১, ১২ মে ২০২৬

৪ ঘণ্টা অবরুদ্ধ রাখার অভিযোগ ডাকাতদের বিরুদ্ধে 

নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা, মারধর

নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা, মারধর
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় র‍্যাব সদস্যদের ওপর হামলা, মারধর এবং কয়েক ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে কুখ্যাত সন্ত্রাসী সফিক ওরফে ডাকাত সফিক ও তার সহযোগীদের বিরুদ্ধে। 

সোমবার (১১ মে) বিকেলে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া বলিয়ারা গ্রামে এ ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করে র‍্যাব।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন র‍্যাব-৯ সিপিসি-১ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের অধিনায়ক মোহাম্মদ নুরুন্নবী। তিনি জানান, হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

র‍্যাব সূত্রে জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুর সেতুর পূর্ব পাশে একটি অভিযানে যাওয়ার পথে র‍্যাব-৯ সিপিসি-১ এর চার সদস্য খাগাতুয়া-মাজিয়ারা সড়ক ব্যবহার করছিলেন। পথিমধ্যে ডাকাত সফিক ও তার বাহিনীর সদস্যরা তাদের গতিরোধ করে।

র‍্যাবের দাবি, সদস্যরা নিজেদের পরিচয় দেয়ার পরও তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় সার্জেন্ট ফারুক ঘটনাস্থল থেকে সরে যেতে সক্ষম হলেও হাবিলদার এ কে এম রাশেদ মোশারফ, কনস্টেবল মো. কাজল মিয়া এবং কনস্টেবল মো. আব্দুল মালেককে আটক করে হামলাকারীরা।

অভিযোগ রয়েছে, আটক তিন সদস্যকে বেধড়ক মারধর করে একটি বাড়িতে প্রায় চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। পরে খবর পেয়ে র‍্যাবের অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থল ঘিরে ফেলে অভিযান চালান এবং তাদের উদ্ধার করেন।

উদ্ধার হওয়া সদস্যদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয়দের ভাষ্য, ডাকাত সফিক দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। এর আগেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর হামলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। হত্যা, চুরি, হামলা ও ভাঙচুরসহ অন্তত ২৮টি মামলার আসামি হিসেবেও এলাকায় পরিচিত তিনি।

ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সীমান্তে কাঁটাতারের বেড়া ভারতের নিজস্ব বিষয়: স্বরাষ্ট্রমন্ত্রী
আইন ভেঙে এসআইবিএলের প্রশাসক বদলি
ইউনূস আমলেও টিকা ছিলো, আন্দোলনরত স্বাস্থ্যকর্মীরা কাজ করেনি
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ছাত্রদল নেতারা আসনে, দাঁড়িয়ে শিক্ষকরা
সিগারেটের দাম বাড়িয়ে ১৭ থেকে ৩৫ টাকার প্রস্তাব
দুর্নীতি ও লুটপাট করলে ফ্যাসিস্ট সরকারের পরিণতি হবে: খায়রুল কবির
লেবাননে ইসরায়েলি হামলায় ২ বাংলাদেশি নিহত
স্কুলে যাওয়ার কথা বলে নিখোঁজ ৪ ছাত্রী, উৎকণ্ঠায় পরিবার
যুদ্ধবিরতি লাইফ সাপোর্টে, বাঁচার সম্ভাবনা ১ শতাংশ: ট্রাম্প
নবীনগরে র‍্যাব সদস্যদের ওপর হামলা, মারধর
বীরগঞ্জে তিন মাদক কারবারি গ্রেফতার, থানায় দুই মামলা
লুটপাটকারীরা আর ব্যাংক খাতে ফিরতে পারবে না: গভর্নর
২ বাংলাদেশিকে গুলি করে হত্যার কারণ জানালো বিএসএফ
মেলান্দহে চেক জালিয়াতির দায়ে জামায়াত নেতা জেলহাজতে
কাপুরুষের সমাজে নাসির আমার বীরপুরুষ: তামিমা
মঙ্গলবার শুরু হচ্ছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসব
‘১৮ বছর বঞ্চিত থেকেও জাতীয়তাবাদী আদর্শ বদলাইনি’
নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ২