Sobar Desh | সবার দেশ মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৯, ২৯ এপ্রিল ২০২৬

ফসল ও মৎস্য খাতে ব্যাপক ক্ষতি

পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত

পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মুষলধারে বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে গোগালীছড়া নদীর বাঁধ ভেঙে অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ঘরবাড়ি, ফসলি জমি ও মাছের ঘেরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

স্থানীয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার (২৭ এপ্রিল) রাতে টানা ভারী বৃষ্টিপাতের সঙ্গে পাহাড়ি ঢল নেমে আসে। এতে উপজেলার গোগালীছড়া নদীর প্রায় ১৫০ ফুট অংশের বাঁধ ভেঙে যায়। মুহূর্তেই পানি ছড়িয়ে পড়ে আশপাশের গ্রামগুলোতে।

বন্যায় কুলাউড়া উপজেলার সদর ইউনিয়ন ও জয়চন্ডী ইউনিয়নের অন্তত ১৫টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে যাওয়া গ্রামগুলোর মধ্যে রয়েছে বাগাজুরা, হাসনপুর, শ্রীপুর, করেরগ্রাম, মিনারমহল, সৈয়দপুর, গাজিপুর, পুরন্দপুর, হরিপুর, বড়কাপন এবং দানাপুর, কামারকান্দি ও লামাগাঁওসহ বিভিন্ন এলাকা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১০০ বিঘার বেশি আউশ ও বোরো ধান, আউশের বীজতলা এবং শতাধিক ফিশারি পানিতে তলিয়ে গেছে। এতে কৃষক ও মৎস্যচাষিদের বড় ধরনের আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নাদিম মাহমুদ রাজু জানান, শুধু গাজিপুর গ্রামেই প্রায় ২০ বিঘা বোরো ধান নষ্ট হয়েছে।

অন্যদিকে জয়চন্ডী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুশ শহীদ বলেন, মৎস্য খামার ও ঘেরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যা স্থানীয় অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে।

বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। তিনি বলেন, আকস্মিক পাহাড়ি ঢলে ১০ থেকে ১৫টি গ্রাম পানিবন্দি হয়ে পড়েছে এবং মানুষ চরম দুর্ভোগে আছে।

তিনি আরও জানান, ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের নির্দেশ দেয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়দের মতে, দ্রুত বাঁধ মেরামত ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

বাড়লো সয়াবিন তেলের দাম
নিজের কণ্ঠ আর অবয়বের ট্রেডমার্ক চান টেইলর সুইফট
পুলিশে এএসআই নিয়োগে আবেদন শুরু
‘দ্রুত সুস্থ হয়ে ওঠো কমরেড’—হাসপাতালে সারজিসকে নাহিদ
নবীনগরে মোমবাতি জ্বালিয়ে, কুমিল্লায় পানিতে দাঁড়িয়ে এসএসসি পরীক্ষা
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ: চাচা-ভাতিজিসহ নিহত ৩
গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্বে নিয়াজ আহমদ খান
‘ফাতাহ-২’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির বাস্তব ভিত্তি নেই: র‍্যাব
ইরান ইস্যুতে ইউরোপের ধৈর্যচ্যুতি, কোণঠাসা যুক্তরাষ্ট্র
চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়া ছেলেকে ঝাঁপ দিয়ে বাঁচালেন বাবা
পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ, ইউরেনিয়াম লোডিং শুরু
ওপেক ছাড়ছে আমিরাত, জ্বালানি বাজারে বড় ধাক্কার শঙ্কা
বেনাপোলে ইউনুস হত্যা রহস্য উদঘাটন, দুইজন আটক
বীরগঞ্জে ৩ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা
পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষে নথি জালিয়াতি: মামলা ও শোকজ
সারজিস আলমের শরীরে অস্ত্রোপচার সফল
নিউ মার্কেটে প্রকাশ্যে গুলি, শীর্ষ সন্ত্রাসী টিটন নিহত
প্রেমের টানে চট্টগ্রামে এসে প্রতারণার শিকার ভারতীয় তরুণী