Sobar Desh | সবার দেশ আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫২, ৩১ মে ২০২৬

হরমুজে কঠোর নিয়ন্ত্রণে ইরান, নিয়ম ভাঙলে ‘ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারি

হরমুজে কঠোর নিয়ন্ত্রণে ইরান, নিয়ম ভাঙলে ‘ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারি
ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ পুনর্ব্যক্ত করে সেখানে চলাচলকারী বাণিজ্যিক ও সামরিক জাহাজগুলোর প্রতি কঠোর সতর্কবার্তা জারি করেছে ইরান। তেহরান জানিয়েছে, প্রণালিতে যাতায়াতের ক্ষেত্রে নির্ধারিত নিয়ম ও নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে, অন্যথায় সংশ্লিষ্ট জাহাজগুলোকে গুরুতর ঝুঁকি ও অনাকাঙ্ক্ষিত পরিণতির মুখোমুখি হতে হতে পারে।

শনিবার (৩০ মে) আল জাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়েছে। ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে দেশটির সামরিক বাহিনীর কেন্দ্রীয় সদর দফতর খাতাম আল-আম্বিয়া জানিয়েছে, হরমুজ প্রণালির সামুদ্রিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম সম্পূর্ণভাবে ইরানের সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, প্রণালি অতিক্রমকারী সব ধরনের বাণিজ্যিক জাহাজ, তেলবাহী ট্যাংকার এবং অন্যান্য নৌযানকে নির্ধারিত নৌপথ ব্যবহার করতে হবে। একই সঙ্গে যাত্রা শুরুর আগে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর কাছ থেকে প্রয়োজনীয় অনুমোদন গ্রহণের কথাও উল্লেখ করা হয়েছে।

ইরানি সামরিক কর্তৃপক্ষ আরও জানিয়েছে, কোনও জাহাজ যদি নির্ধারিত বিধিনিষেধ অমান্য করে বা অনুমোদিত রুটের বাইরে চলাচল করে, তাহলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে না। এ ধরনের কর্মকাণ্ড সংশ্লিষ্ট জাহাজের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

শুধু বাণিজ্যিক জাহাজই নয়, হরমুজ প্রণালি এলাকায় মোতায়েন বিদেশি সামরিক বাহিনীগুলোর প্রতিও কড়া বার্তা দিয়েছে তেহরান। ইরান স্পষ্টভাবে জানিয়েছে, সামুদ্রিক চলাচল নিয়ন্ত্রণ কিংবা প্রণালির ব্যবস্থাপনায় কোনও ধরনের বিদেশি হস্তক্ষেপের চেষ্টা হলে তার কঠোর ও তাৎক্ষণিক জবাব দেয়া হবে।

বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এ হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও গ্যাসবাহী জাহাজ চলাচল করে। ফলে এ অঞ্চলে ইরানের নতুন সতর্কবার্তা আন্তর্জাতিক জ্বালানি বাজার ও বৈশ্বিক নৌপরিবহনে নতুন উদ্বেগ সৃষ্টি করতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান ও বাংলাদেশ একে অপরের পরিপূরক: মির্জা ফখরুল
দুঃসংবাদ পিছু ছাড়ছেনা জ্যাকলিনের!
সামনে চ্যালেঞ্জিং সময়, দায়িত্বশীল না হলে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী
পিএসজির শিরোপা উদযাপন ঘিরে ফ্রান্সজুড়ে তাণ্ডব
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের ঠাঁই হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
দিল্লিতে পাঁচতলা ভবন ধস, ধ্বংসস্তূপের নিচে শতাধিক শিক্ষার্থী
ইরানে হামলা করা উচিত হয়নি: ট্রাম্প
স্তন ক্যান্সারের লাখো রোগীর কেমোথেরাপি এড়ানোর পথ খুলছে
পিএসজির জয়ে উৎসবের নগরী প্যারিস
হরমুজে কঠোর নিয়ন্ত্রণে ইরান, নিয়ম ভাঙলে ‘ভয়াবহ পরিণতি’র হুঁশিয়ারি
পারমাণবিক কর্মসূচি থেকে সরবে না উত্তর কোরিয়া
আর্সেনালকে হারিয়ে টানা ইউরোপসেরা পিএসজি
‘ককরোচ জনতা পার্টি’র ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন প্রতিষ্ঠাতা
ডেমরায় হাসপাতালে শিশু ধর্ষণচেষ্টা, ওয়ার্ডবয় গ্রেফতার
শহর পরিষ্কার রাখতে নাগরিকদেরও দায়িত্ব রয়েছে: প্রধানমন্ত্রী
আ.লীগ-বিএনপির এমপিরা আমাকে প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিলো: কর্নেল অলি
খামেনির রাষ্ট্রীয় জানাজা ঘিরে তেহরানে ব্যাপক প্রস্তুতি
বিএনপি-জামায়াত সংঘর্ষ, চিকিৎসাধীন জামায়াত নেতার মৃত্যু
সমাজে একজন জিয়া গড়ে উঠলেই যথেষ্ট: ডেপুটি স্পিকার
১০ কোটি টাকা আমাকে দেয়া হয়নি, বরাদ্দ গেছে উপজেলায়: হাসনাত
বিশ্ব তামাকমুক্ত দিবস আজ